Monday, March 16, 2026

চরম অব্যবস্থা যোশীমঠে! মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই চলছে রাস্তা তৈরির কাজ

Date:

Share post:

একাধিকবার বারণ করলেও মানা হয়নি মুখ্যমন্ত্রীর নির্দেশ। এখনও যোশীমঠের (Joshimath) কাছে চলছে রাস্তার কাজ। বর্ডার রোড অর্গানাইজেশনের (Border Road Organisation) ভূমিকা নিয়ে ইতিমধ্যে ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবারও সেখানে কাজ চলছে বলে খবর। গত ৮ জানুয়ারি উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) যোশীমঠে দাঁড়িয়ে বড় প্রকল্পের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। কিন্তু সে কথা কানে তোলেননি বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মকর্তারা। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই যোশীমঠ থেকে মাত্র ১ কিলোমিটার দূরে চলে এনটিপিসি-র (NTPC) তপোবন-বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পের কাজ।

তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরাখণ্ডে বর্তমানে শৈত্যপ্রবাহ চলছে। সাদা চাদড়ে মুড়েছে উত্তরাখণ্ড। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে ধস (Landslide) নামার আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, জানুয়ারি মাসের শুরুতেই যোশীমঠের বহু বাড়িতে বড়সড় ফাটল দেখা গিয়েছিল। ধীরে ধীরে শুধু বাড়িতেই নয়, ফাটল দেখা যায় একাধিক রাস্তা ও সেনা ক্যাম্পেও।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির ঘোষণার পরেও ক্ষতিগ্রস্ত এলাকার কাছেই ৮ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত যোশীমঠ-দিল্লি ৭ নম্বর জাতীয় সড়কের কাজ চলেছে। রীতিমতো পাথর ভাঙার মেশিন দিয়ে চলে পাহাড় ভাঙার কাজ। তবে মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে সরকারের নাকের ডগায় বসে এমন কাজ চালানো হল তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পাশাপাশি মহকুমা শাসকও নাকি এই কাজের বিষয়ে সবকিছুই জানেন। তবুও দেদারে চলছে কাজ। মহকুমা শাসক অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে সাফ জানিয়েছেন, বর্ডার রোড অর্গানাইজেশন এই কাজ করছে। এই কাজ ২০২৪ সাল পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। তবে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেও কীভাবে এমন কাজ চলছে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের অভিযোগ, পরিস্থিতি বেগতিক বুঝে যোশীমঠের সমস্ত দায় গা থেকে ঝেড়ে ফেলতে চাইছে বিজেপির (BJP) হাইকম্যান্ড তথা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...