Saturday, March 14, 2026

ছাত্রীদের হোস্টেলে দুষ্কৃ*তী হানা! কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তুমুল বিক্ষোভ পড়ুয়াদের

Date:

Share post:

রাতের অন্ধকারে ছাত্রীদের হোস্টেলে (Hostel) দুষ্কৃতী তাণ্ডব! ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ে (University)। এদিকে নিরাপত্তার (Security) দাবিতে শুক্রবার সকাল থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের (Kalyani University) হোস্টেলে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা। ঘটনার তদন্তে কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের অভিযোগ, এমন এমন ঘটনা হামেশাই লেগে থাকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। ঘটনার পরই হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বসানো হবে সিসি ক্যামেরাও (CCTV Camera)।

পাশাপাশি ঘটনার জেরে এদিন নিরাপত্তার দাবিতে হোস্টেলে দীর্ঘদিন বিক্ষোভ দেখান ছাত্রীরা। বাধ্য হয়ে ময়দানে নামতে হয় উপাচার্যকে (Vice Chancellor)। এরপরই পরিস্থিতি সামাল দিতে হোস্টেলের সামনে এসে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন উপাচার্য মানসকুমার সান্যাল। তিনি বিষয়টি খতিয়ে দেখেন এবং পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দেন। এরপরই পড়ুয়ারা বিক্ষোভ তুলে নেন।

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাতেও নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলের গেট। এরপর গভীর রাতে ছাত্রীরা টের পায় হোস্টেলে দুষ্কৃতী ঢুকে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাতেই শোরগোল পড়ে যায় হোস্টেলে। এরপরই হোস্টেল থেকে চম্পট দেয় দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর।

 

 

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...