Monday, May 11, 2026

বরোদার বিরুদ্ধে দুরন্ত জয় বাংলার

Date:

Share post:

রঞ্জি ট্রফিতে বরোদার বিরুদ্ধে দুরন্ত জয় পেল বাংলা। শুক্রবার বরোদাকে ৭ উইকেটে হারাল মনোজ তিওয়াড়ির দল। প্রথম ইনিংসে পিছিয়ে গিয়েও বঙ্গ ব্রিগেডের বোলারদের দাপটে ৬ পয়েন্ট পেয়ে গেল তারা। দ্বিতীয় ইনিংসে ৬০ রানে অপরাজিত বাংলার অধিনায়ক। ৭৬ রানে অপরাজিত সুদীপ ঘরামি।

রঞ্জি ট্রফির ম‍্যাচে প্রথম ইনিংসে ২৬৯ রান তুলেছিল বরোদা। সেই রান তারা করতে নেমে ১৯১ রানেই শেষ হয়ে যায় বঙ্গ ব্রিগেডের ইনিংস। অনুষ্টুপ মজুমদার ছাড়া বাংলার আর কোনও ব্যাটারই রান পাননি। ৯০ রান করেন অনুষ্টুপ। ৭৮ রানে পিছিয়ে শেষ করে বাংলা। বৃহস্পতিবার বাংলাকে ম্যাচে ফেরান মুকেশ কুমার- ঈশান পোড়েলরা। তাদের বোলিং-এর দাপটে ৯৮ রানে শেষ হয়ে যায় বরোদা। ৪ উইকেট নেন মুকেশ। ৩ উইকেট নেন ঈশান পোড়েল। একটি উইকেট আকাশ দীপের। রান আউট হন বরোদার দুই ব্যাটার। বরোদার হয়ে প্রত্যুষ কুমার ছাড়া কেউই রান পাননি। তিনি ৬২ রান করেন। বাকি কেউ দু’অঙ্কের রানও করতে পারেননি। বাংলার হয়ে আর একটি উইকেট নেন আকাশদীপ।

বাংলার সামনে ১৭৭ রানের লক্ষ্য রাখে বরোদা। সেই রান তারা করতে নেমে ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। ৭ রানে আউট হন অভিষেক দাস। ৯ রান করেন অভিমন‍্যু ইশ্বরন। ৯ রান করেন অনুষ্টুপ। ৭৬ রানে অপরাজিত সুদীপ ঘরামি। ৬০ রানে অপরাজিত মনোজ।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...