Saturday, May 16, 2026

Bratya Basu: পঞ্চায়েতের আগেই রাজ্যে ছাত্র ভোট? কী জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগেই কি রাজ্যে ছাত্র ভোট (Students’ Union Election) হতে চলছে? এই জল্পনার মধ্যে শুক্রবার ছাত্র ভোট নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি এদিন পরিষ্কার করেনই বলেছেন, এ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা বলবেন। এর জন্য তাঁর সময়ও চেয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাব শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রভোট করা নিয়ে আমরা আশাবাদী। ছাত্রভোট হবেই। তবে বেশ কিছু প্রোটোকল রয়েছে। অতিমারীর প্রভাব এখনও পুরোটা কাটিয়ে উঠতে পারিনি আমরা। এগুলি বিশ্ববিদ্যালেয়র উপর নির্ভর করে না। নির্বাচন কবে হবে তা শিক্ষা দফতর ও স্বাস্থ্য দফতর যৌথভাবে সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তা চূড়ান্ত হবে। তবে নির্দিষ্ট করে দিনক্ষণ না জানালেও, পঞ্চায়েতের আগে ছাত্রভোটের সম্ভাবনা আছে বলেই জানান তিনি।

আরও পড়ুন- দেশভাগের যন্ত্রণায় মিশেছে গ্রিক ট্র্যাজেডির ছবি: আর্ট একরে আলোচনা সভায় মত ব্রাত্য মিলিন্দের

 

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...