Friday, May 1, 2026

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের কনভয় দুর্ঘটনা, জখম একাধিক নিরাপত্তারক্ষী

Date:

Share post:

বিহারের পাটনা যাওয়ার পথে উল্টে গেল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের কনভয়ের গাড়ি। দুর্ঘটনায় বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী ও পুলিশ কর্মী জখম হয়েছেন। রবিবার রাতে বক্সার থেকে পাটনা ফিরছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। ডুমরাও এলাকায় আচমকাই তাঁর কনভয়ে থাকা একটি গাড়ি পাশের নয়ানজুলিতে পড়ে উল্টে যায়।

আরও পড়ুন:সমাজের সব স্তরের মানুষ ডুব দিয়েছেন গঙ্গাসাগরে, পুলিশ প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, কোরানসরায় থানার ওই গাড়িটি অশ্বিনী চৌবের কনভয়ের পাইলট গাড়ি হিসেবে যাচ্ছিল। দুর্ঘটনার সময় গাড়িতে বেশ কয়েকজন পুলিশকর্মী ছিলেন। সকলেই আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কনভয়ের দুর্ঘটনাগ্রস্ত গাড়ির পিছনেই ছিল মন্ত্রী অশ্বিনী চৌবের গাড়ি। অল্পের জন্য তাঁর গাড়ি বড়সড় দুর্ঘটার থেকে রক্ষা পেয়েছে। ঘটনার পরই নিজের গাড়ি থেকে বেরিয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী। নিজে দাঁড়িয়ে থেকে জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে কেউ গুরুতর জখম নয় বলেই জানা গিয়েছে।

 

Related articles

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি...

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...