Thursday, May 14, 2026

ভোররাতে মেচেদায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃ*ত বাবা ও মেয়ের

Date:

Share post:

ভোররাতে পূর্ব মেদিনীপুরের মেচেদার স্টেশনের কাছে বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বুধবার ভোরের এই ভয়াবহ আগুনে বস্তির একাংশ পুড়ে ছাই হয়ে যায়। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হয় বাবা গকুল কর ও মেয়ে মলিনার। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও কোলাঘাট থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রণে এলেও ভস্মীভূত হয়ে যায় ১৫টি দোকান।

আরও পড়ুন:মাঘের শুরুতেই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস! ফের জাঁকিয়ে ঠান্ডা কবে?

স্থানীয়রা জানিয়েছেন, ভোর সাড়ে ৪টে নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। বস্তির একটি বাড়িতে রান্না হচ্ছিল। সেখান থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একের পর এক ঝুপড়ি আগুনের গ্রাসে চলে যায়। প্রায় ১৫টি বাড়ি ভস্মীভুত হয়ে যায়।সেই সময় বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারলেও অসুস্থ গোকুল ও তাঁর মেয়ে বাড়িতে আটকে পড়েন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের।



পুলিশ সূত্রে খবর, মেচেদা রেল ব্রিজের কাছে বস্তির প্রায় ১৫টি বাড়ি আগুনে পুড়ে গিয়েছে। দু’জনের মৃত্যু হয়েছে।আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগাই। দু’জনের মৃতদেহ উদ্ধার করেছি।

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...