Sunday, June 21, 2026

আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি! পুলিশের ইনসপেক্টরের বাড়িতেই তল্লাশি দুর্নীতি দমন শাখার

Date:

Share post:

কলকাতা পুলিশের (Kolkata Police) ইনসপেক্টর প্রশান্ত মজুমদারের (Prasanta Majumder) বাড়িতে তল্লাশি চালালো রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার সন্ধেয় দুর্নীতি দমন আধিকারিকরা আচমকাই হানা দেন বিরাটির নীলাচলে তাঁর বাড়িতে। রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে উদ্ধার করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র।

প্রশান্ত মজুমদার আগে হরিদেবপুর থানায় ছিলেন। পরে হেস্টিংস থানায় ওসি হিসেবে কাজ করেন। এখন তিনি কলকাতার ট্রাফিক পুলিশে কর্তব্যরত। আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির অভিযোগে প্রশান্তর বাড়িতেও আগে তল্লাশি চালানোর প্রচেষ্টা চালানো হয়। অভিযোগ, মাস দেড়েক আগে তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গেলে বাধা দেওয়া হয় আধিকারিকদের। সেই সময় পুলিশের কাছে কোর্ট অর্ডার ছিল না। মঙ্গলবার, আদালতের নির্দেশনামা নিয়েই আধিকারিকরা তল্লাশি চালাতে যান। দুর্নীতি দমন শাখার ৬ আধিকারিক এই দলে ছিলেন। প্রশান্তর বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

 

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...