Sunday, March 15, 2026

জমি নিয়ে জবরদস্তি, প্যারামেডিকেল পড়ুয়াকে কু*পিয়ে খু**ন নদিয়ায়

Date:

Share post:

কর্নাটকের (Karnataka) একটি বেসরকারি প্যারা মেডিক্যাল কলেজের (Para Medical College) তৃতীয় বর্ষের ছাত্র ছিল হাসিবুল রহমান বিশ্বাস (Hasibul Rahman Biswas), বয়স মাত্র কুড়ি বছর। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পরীক্ষা শেষ করে সপ্তাহখানেক আগেই নদিয়ায় (Nadia) নিজের বাড়িতে ফিরে ছিলেন। ব্যাস সেখানেই সব শেষ আর কলেজে ফিরে যাওয়া হল না হাসিবুলের (Hasibul Rahman Biswas)। মাত্র দেড় শতক জমির জন্য মায়ের চোখের সামনে কুপিয়ে খু*ন করা হলো পড়ুয়াকে, পলাতক আততায়ী। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে নদিয়ার নাজিরপুরের (Najirpur, Nadia) মৃগী এলাকায়। পুলিশ যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

জমি নিয়ে বিবাদের জেরে নিজের ছেলের এরকম পরিণতি হবে তাদের দুঃস্বপ্নেও কল্পনা করেননি মৃ*ত হাসিবুলের মা সারজিনা বিবি (Sarjina Bibi)। বাবা চাঁদ আলি বিশ্বাস নির্মাণ সামগ্রীর ব্যবসায়ী। ব্যবসার কাজে দিন তিনেক আগেই ভিন রাজ্যে যেতে হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে জানা যায় দেড় শতক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে তাঁদের সঙ্গে প্রতিবেশী মহরম শেখের বিবাদ চলছে। বেশ কয়েক বার সালিশি বসিয়েও সেই সমস্যা সমাধান হয়নি বলে দাবি সারজিনার। তিনি অভিযোগ করে সংবাদমাধ্যমকে জানান, বুধবার রাত ১২টা নাগাদ হাসিবুলের গোঙানি শুনে তাঁর ঘরে ছুটে গিয়ে দেখেন মহরম হাঁ*সুয়া দিয়ে তাঁর ছেলেকে কো*পাচ্ছেন। সারজিনার অভিযোগ তিনি বাধা দিতে গেলে মহরম তাঁকেও মারধর করেন। এরপর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাজিরপুর তদন্তকেন্দ্রের পুলিশ এবং তেহট্ট থানার পুলিশ। সারজিনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...