Saturday, March 14, 2026

‘‘মিঠুন চক্রবর্তী আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন” ! বি*স্ফোরক দাবি ফিরহাদের

Date:

Share post:

কুণাল ঘোষের (Kunal Ghosh) পর এবার ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ফের শাসক দলের নেতা-মন্ত্রীদের নিশানায় অভিনেতা তথা দলবদলু বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এবার মিঠুন চক্রবর্তী প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন ফিরহাদ (Firhad Hakim)। বললেন, মিঠুন নাকি নিয়মিত যোগাযোগ রাখে তাঁর সঙ্গে।

কিন্তু কেন এই যোগাযোগ? সম্প্রতি মিঠুন সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছিলেন, তৃণমূলের অন্তত ২১ জন নেতা-বিধায়ক যোগাযোগ রাখছে তাঁর সঙ্গে। এই প্রসঙ্গ উঠতেই বিস্ফোরক দাবি করে ফিরহাদ হাকিম বলেন, “ওসব ফাঁকা আওয়াজ। মিঠুনদা তো আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ব্যক্তিগত কোনও কারণে বিজেপিতে গিয়েছেন। ফলে তাঁর কাজকর্মে দিদি যাতে না রেগে যান তাই আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। মিঠুনদা নিজেও তৃণমূলের সঙ্গে অশান্তি চান না। ফিরহাদ এমন বিস্ফোরক দাবির পর রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন মিঠুন। পাল্টা দিতে ছাড়েননি কুণালও। তিনি জানিয়ে ছিলেন ”পদ্মশ্রী” পুরস্কার পেতে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে তাঁকে দিয়ে সুপারিশ করেছিলেন মিঠুন।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...