Tuesday, March 17, 2026

রিয়াধে মেসি-রোনাল্ডোর সঙ্গে সাক্ষাৎ অমিতাভ বচ্চনের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট বিগ বি’র

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে ছিল ফুটবল বিশ্বের মহারণ। রিয়াধে সৌদি অলস্টারের সঙ্গে এক প্রীতি ম‍্যাচে খেলতে নামে পিএসজি। সৌদি অলস্টারের নেতৃত্ব দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই ম‍্যাচে পিএসজি ৫-৪ গোলে হারায় সৌদি অলস্টারকে। সৌদি অলস্টারের হয়ে জোড়া গোল করেন রোনাল্ডো। পিএসজি-র হয়ে গোল করেন মেসি-এমবাপে। এই ম‍্যাচে উপস্থিত ছিলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। মেসি বনাম রোনাল্ডোর স্বপ্নের ম্যাচে এন্ট্রি নিয়ে চমকে দেন বিগ বি। বৃহস্পতিবার রাতে মেসি-রোনাল্ডোর মত মহাতারকাদের মঞ্চে স্পেশ্যাল গেস্ট হিসাবে আবির্ভূত হন বলিউডের শাহেনশা। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন অমিতাভ বচ্চন।

নিজের সোশ্যাল মিডিয়ায় বিগ বি লেখেন,” কী দারুণ একটা সন্ধ্যে কাটল রিয়াধে! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, এমবাপে, নেইমার, সকলেই একসঙ্গে খেলছেন। এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল পিএসজি বনাম রিয়াধ সিজন ম্যাচের সূচনা করার জন্য। অবিশ্বাস্য…”

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

দ্বিতীয় পোস্টে দেখা যাচ্ছে, রথী-মহারথীদের সঙ্গে সৌজন্যের করমর্দন করছেন তিনি। মেসি-রোনাল্ডোর সঙ্গে হাসিমুখে হাত মেলাচ্ছেন তিনি। দুই তারকার সঙ্গে কিছুক্ষণ কথা বলতেও দেখা যায় অমিতাভকে।

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

ম্যাচের আগে অমিতাভের উপস্থিতি নিয়ে কিছুই জানানো হয়নি। তবে ম্যাচ শুরু হতেই তিনি সারপ্রাইজ দিয়ে গেলেন রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে হাজির থেকে। দুই সৌদি অফিসিয়ালের সঙ্গে ম্যাচের আগে দুই দলের ফুটবলারদের সঙ্গে মাঠেই সৌজন্য সাক্ষাৎ করেন বিগ বি। মেসি-রোনাল্ডোর সঙ্গে করমর্দন করতেও দেখা যায় বলিউডের কিংবদন্তিকে।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...