Thursday, May 14, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম‍্যাচে নামার আগে ধাক্কা ভারতীয় শিবিরে, কাটা গেল ম‍্যাচ ফি

Date:

Share post:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেও স্বস্তিতে নেই ভারতীয় দল। কিউইদের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়ল টিম ইন্ডিয়া। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি-র ৬০ শতাংশ কাটা গেল রোহিত শর্মাদের। প্রথম একদিনের ম্যাচে ১২ রানে ম্যাচ জেতে ভারত। কিন্তু সেই ম্যাচে নির্ধারিত সময়ের পর তিন ওভার বাকি ছিল রোহিতদের। যার কারণে জরিমানার কবলে ভারতীয় দল। শনিবার রায়পুরে দ্বিতীয় ম‍্যাচে নামছে ভারত। তার আগেই বড় ধাক্কা টিম ইন্ডিয়ার।

আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে জরিমানা দিতে হবে দলকে। প্রতি ওভারের জন্য ২০ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেওয়া হয়। তিন ওভার বাকি থাকার কারণে রোহিতদের ৬০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে। ম্যাচ রেফারির কাছে রোহিত নিজেদের ভুল স্বীকার করে নেওয়ায় কোনও শুনানি হবে না বলে জানিয়েছে আইসিসি।

প্রথম ম‍্যাচে শুভমন গিলের ব‍্যাটে দাপটে ৩৪৯ রান করে ভারতীয় দল। জবাবে ব‍্যাট করতে নেমে ৩৩৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। তিন ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে রোহিত শর্মারা।


Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...