Thursday, June 4, 2026

সরস্বতীপুজো : বিতর্ক এড়াতে টেন্ডারে আস্থা কলকাতা বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

সামনেই সরস্বতী পুজো (Saraswati Puja), স্কুলে স্কুলে চলছে প্রস্তুতি। কলেজগুলোতেও ব্যস্ততা, কে কোন দায়িত্ব সামলাবে তাই নিয়ে। কিন্তু এসবের মাঝে বড় চমক কলকাতা বিশ্ববিদ্যালয়ে (University of Calcutta)। সরস্বতীর অধিষ্ঠানভূমিতেই এবার টেন্ডারের (Tender)ডাক! শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্যি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) ইতিহাসে এই প্রথমবার, সরস্বতীপুজোর (Saraswati Puja) জন্য টেন্ডারের ডাক কর্তৃপক্ষের। শুক্রবারই নোটিশ (Tender Notice) দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

সরস্বতীপুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হলেও, শিক্ষা জগতে বাগদেবীর আরাধনার একটা আলাদাই গুরুত্ব আছে। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে সেই পুজোর জন্য কিনা টেন্ডার? জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাঁচ ক্যাম্পাসের ভোগ প্রসাদ, আলপনা ও প্যান্ডেল করার জন্য টেন্ডারের নোটিশ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। কোন কোন ক্যাম্পাস রয়েছে? বিশ্ববিদ্যালয় সূত্রে খবর কলেজ স্ট্রিট ক্যাম্পাস (College Street Campus),বালিগঞ্জ সায়েন্স কলেজ (Ballygunge Science College), টেকনোলজি ক্যাম্পাস সল্টলেক, আলিপুর ক্যাম্পাস (Alipore Campus), হাজরা ল’কলেজ ক্যাম্পাস (Hazra Law College Campus) এই পাঁচ ক্যাম্পাসে পুজোর জন্যই টেন্ডার। কো**ভিড কাটিয়ে এই বছরের পুজোর দায়িত্ব নিতে চেয়ে এসএফআই (SFI) এবং ডিএসও (DSO)ছাত্র সংগঠনের তরফেও আবেদন জানানো হয় বলে সূত্রের খবর। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও ধরণের জটিলতা চায় না বলেই স্পষ্ট ভাবে জানান হয়েছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৬ জানুয়ারি সরস্বতীপুজো। হাতে মাত্র দিন পাঁচেক মতো সময় আছে । যাঁরা টেন্ডারে অংশ নিতে আগ্রহী আগামী মঙ্গলবার বেলা ২টোর মধ্যে তাঁদের আবেদন জমা করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই আবেদনের ফর্ম মিলছে । কোনও বিতর্ক নয়, স্বচ্ছতার সঙ্গে সুন্দর ভাবে দেবী আরাধনার লক্ষ্যেই এই পদক্ষেপ বলছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Related articles

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...