Sunday, May 10, 2026

সৌদি অলস্টারের হয়ে জোড়া গোল রোনাল্ডোর, বিরাট বার্তা কোহলির

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে ছিল ফুটবল বিশ্বের মহারণ। রিয়াধে সৌদি অলস্টারের সঙ্গে এক প্রীতি ম‍্যাচে খেলতে নেমেছিল পিএসজি। সৌদি অলস্টারের নেতৃত্ব দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুধু নেতৃত্ব দিলেনই না সৌদি আরবের হয়ে অভিষেক ম‍্যাচে নেমে করলেন জোড়া গোল। আর রোনাল্ডোর এই পারফরম্যান্সে উচ্ছসিত ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। নিজের সোশ্যাল মিডিয়ায় দিলেন এক বিরাট বার্তা।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন,”৩৮ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ে দাপিয়ে বেড়াচ্ছে। বসে বসে লোকের নজর কাড়া ও খবরে থাকার জন্য প্রতি সপ্তাহে ওর সমালোচনা করা ফুটবল বিশেষজ্ঞরা এখন মুখে কুলুপ এঁটেছেন। বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিরুদ্ধে এমন পারফরম্যান্স দেখে মুখ বন্ধ তাদের। এর পরেও বলা হয় ও নাকি ফুরিয়ে গিয়েছে।”

আরও পড়ুন:প্রতারণার শিকার আইসিসি, অ‍্যাকাউন্ট থেকে উধাও কয়েক কোটি টাকা: রিপোর্ট


Related articles

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...