Monday, March 16, 2026

চেন্নাইয়ানের বিরুদ্ধে গোলশূন‍্য ড্র বাগানের

Date:

Share post:

জয় অধরা এটিকে মোহনবাগানের। চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে বদলার ম্যাচে ব্যর্থ জুয়ান ফেরান্দোর দল। প্রথম লেগের হারের বদলা নিতে পারল না সবুজ-মেরুন। ম্যাচ শেষ হল গোলশূন্য ফলে। এই ড্রয়ের ফলে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চার নম্বরেই আটকে রইল মোহনবাগান।

শুরু থেকে ম্যাচের দখল নিতে ব্যর্থ মোহনবাগান। বরং ঘরের মাঠে  প্রথমার্ধে ভাল খেলল চেন্নাইয়ান। দুটো গোলের সহজ পেয়েছিল বাগানের প্রতিপক্ষ। কিন্তু সেই আক্রমণ থেকে গোল করতে পারেনি চেন্নাইয়ের দলটি। সবুজ-মেরুনের ব্রেন্ডন হ্যামিলও গোলের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু গোল আসেনি। সুযোগ পেয়েছিলেন হুগো বৌমোসও। বাগান তারকার নেওয়া হেড বাইরে চলে যায়। চেন্নাইয়ান ম্যাচের আগে অনিশ্চিত ছিলেন মনবীর সিং ও দিমিত্রি পেত্রাতোস। কিন্তু সব অনিশ্চয়তাকে দূরে ঠেলে দুই বাগান তারকা মাঠে নামেন। যদিও শুরুতে সেভাবে নজর কাড়তে ব্যর্থ হয়েছেন তারা।বিরতির সময় ম্যাচের ফল গোলশূন্য ছিল।

দ্বিতীয়ার্ধে দেখা গেল অন্য ছবি। একের পর এক আক্রমণ শানাল সবুজ-মেরুন। কখনও মনবীর, কখনও পেত্রাতোস চেন্নাইয়ানের রক্ষণে হানা দিলেন। যদিও গোলের মুখ খুলতে পারেননি তারা। তবে ওই অর্ধেও চেন্নাইয়ান গোল করার মতো পরিস্থিতি তৈরি করে। যদিও তারাও ব্যর্থ। এরপর গোলের জন্য মরিয়া হয়ে বাগান কোচ ফেরান্দো ৭৯ মিনিটে দিমিত্রি ও মনবীরকে তুলে ফেডেরিকো গালেগো ও কিয়ান নাসিরিকে মাঠে নামান।এরপরেও গোল পায়নি সবুজ-মেরুন ফুটবলাররা। শেষ পর্যন্ত  এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মোহনবাগানকে।


spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...