Monday, May 18, 2026

সুন্দরবনের দুই গ্রামে সাড়ে তিনশো কম্বল বিতরণ করল ‘মৈত্রেয়ী’

Date:

Share post:

১৫ জানুয়ারি ২০২৩ দিনটি একদম অন্যরকম ভাবে কাটালেন ‘মৈত্রেয়ী’র (Maitreyi) সদস্যরা। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে থাকা ছোট ছোট ছেলে মেয়েদের মুখের হাসি এক নতুন গল্প তৈরি করল নতুন বছরের পৌষ সংক্রান্তিতে। রবিবার ‘মৈত্রেয়ী’র (Maitreyi) তরফ থেকে সুন্দরবনের (Sundarban) প্রত্যন্ত দুই গ্রামে প্রায় সাড়ে তিনশ (350) জন মানুষকে কম্বল বিতরণ (blanket distribution) করা হল। প্রথমে যাওয়া হয় জেলিয়াখালি গ্রামে (Jeliakhali)। সেখানে একশ কুড়িটি পরিবারের হাতে এই কম্বল তুলে দেওয়া হয়। সেখানকার মানুষের সঙ্গে মিলেমিশে গল্প আড্ডায় দারুন সময় কাটান মৈত্রেয়ী’র (Maitreyi) সদস্যরা।

পরের গন্তব্য ছিল সুন্দরীখালি (Sundari Khali) গ্রাম। সেখানে আরও ১০০ জনকে শীতের হাত থেকে বাঁচতে কম্বল উপহার দেওয়া হয়। পাশাপাশি ছোটদের চকোলেট দেওয়া হয়। গ্রামবাসীরা এই উপহার পেয়ে ভীষণ খুশি হন এবং তাঁরাও নিজেদের হাতে বানানো পিঠে খাইয়ে মন জয় করে নেন মৈত্রেয়ী’র সদস্যদের।

আরও পড়ুন- ৯৩ তম জন্মদিনে ‘বিবাহ অভিযান’, বিয়ে করলেন চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...