Tuesday, March 17, 2026

চব্বিশ ঘণ্টার মধ্যেই ‘পাঠান’ -এর পরিচয় পেলেন হিমন্ত বিশ্বশর্মা

Date:

Share post:

দেশ জুড়ে বাড়ছে ‘পাঠান’ (Pathan) বিতর্ক। একটা গান কার্যত গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কিন্তু উন্মাদনার পারদ যত চড়েছে ততই অস্তাচলে বিতর্কের (Controversy)আঁচ। সামনেই ছবি মুক্তি, তাঁর আগে ফের শিরোনামে কিং খান। তবে এবার তাঁকে আলোচনায় নিয়ে এলেন অসমের মুখ্যমন্ত্রী (CM)হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswasharma)। তিনি বলছেন মধ্যরাতে তাঁকে ফোন করেন শাহরুখ খান (Shahrukh Khan)। এই নিয়ে তিনি টুইট করার পর থেকেই জোরদার হচ্ছে জল্পনা। ২৪ ঘন্টা আগেই তিনি জানিয়েছিলেন ” কে শাহরুখ খান? অসমের মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় গোটা দেশে। তাঁর মন্তব্য করার পর সমালোচনার ঝড় ওঠে। এরপর মধ্যরাতে হঠাৎ টেলিফোন! হিমন্ত বিশ্বশর্মা ফোন রিসিভ করতেই অন্য প্রান্ত থেকে ভেসে আসে বলিউড (Bollywood)বাদশার গলা। ঘড়ির কাঁটায় তখন সময় রাত ২টো।

শাহরুখ খানের ফোন করার কথা নিজেই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। হিমন্ত টুইটে লেখেন, “রাত দুটো নাগাদ বলিউড তারকা শাহরুখ খান আমাকে ফোন করেন। গুয়াহাটির ঘটনায় তিনি তাঁর উদ্বেগের কথা জানান আমাকে। আপাতত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

‘পাঠান’-এর ‘বেশরম রং’গানটি মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক। দেশের বিজেপি অধ্যুষিত রাজ্যগুলিতে এই গানটিকে নিয়ে নিন্দার ঝড় ওঠে। ছবি বয়কটের ডাক দেন বিজেপির নেতা মন্ত্রীরা। কিন্তু যত সময় এগিয়েছে ততই দাপট দেখিয়েছে ‘ পাঠান’ ম্যাজিক। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। অগ্রিম বুকিং-এর তালিকায় রেকর্ড গড়ার পথে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। কলকাতা সহ বিভিন্ন মেট্রো শহর গুলিতে ইতিমধ্যেই হাউস্ফুল বোর্ড ঝুলতে শুরু করেছে। পাঁচ বছর বড় পর্দায় কিং ক্যারিশ্মার ঝলক দেখেই কি পিছু হটতে বাধ্য হচ্ছেন বিজেপি নেতারা, এমনটাই মনে করছেন বাদশা ফ্যানেরা।

spot_img

Related articles

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...