Sunday, May 24, 2026

শ্রদ্ধা খু*নে অভিযুক্ত আফতাবের বিরুদ্ধে ৩ হাজার পাতার খসড়া চার্জশিট পেশ দিল্লি পুলিশের

Date:

Share post:

শ্রদ্ধা ওয়ালকরকে খুন করে ৩৫ টুকরো করায় অভিযুক্ত আফতাব পুণাওয়ালার বিরুদ্ধে ৩ হাজার পাতার খসড়া চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। সেই চার্জশিট এখন নিরীক্ষা করছেন আইন বিশেষজ্ঞরা।খতিয়ে দেখার পরই তা জমা পড়বে আদালতে।জানা গিয়েছে, চার্জশিটে শতাধিক সাক্ষীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি খসড়া চার্জশিটে ইলেকট্রিক ও ফরেন্সিক নমুনাও যুক্ত করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে রয়েছে আফতাবের স্বীকারোক্তি, তাঁর নারকো পরীক্ষার ফলাফল এবং ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট।

আফতাবের বিরুদ্ধে অভিযোগ, গত ১৮ মে তিনি লিভ ইন পার্টনার শ্রদ্ধাকে খুন করেন। প্রমাণ লোপাট করতে দেহ ৩৫টি টুকরো করেন। তারপর সেই দেহের টুকরোগুলি বাড়ির ফ্রিজে রেখে দেন। তার পর সুবিধামতো লিভ ইন পার্টনারের দেহের টুকরো মেহরৌলীর জঙ্গলে ছড়িয়ে দিয়ে আসেন। শ্রদ্ধাকে যে করাত দিয়ে কাটা হয়েছিল তা গাজিয়াবাদে একটি ঝোপের মধ্যে ফেলে দেন আফতাব। ঘটনার বেশ কিছু দিন পর জঙ্গল থেকে বেশ কিছু হাড়গোড় পাওয়া যায়। ডিএনএ পরীক্ষার পর জানা যায়, ওই হাড়ের টুকরোগুলি শ্রদ্ধারই।মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে আফতাবকে গ্রেফতার করে পুলিশ।

গত বছরের নভেম্বর থেকে ২৮ বছরের আফতাব জেল হেফাজতেই রয়েছেন। সূত্রের খবর, দিল্লির আদালতে আফতাব নিজেও স্বীকার করেছিলেন যে, রাগের মাথায় তিনি শ্রদ্ধাকে খুন করেছিলেন।

 

Related articles

বন্দে ভারতের নিরাপত্তায় জোর, যাত্রী সুরক্ষায় এবার CORAS

বন্দে ভারতে (Vande Bharat)যাত্রী সুরক্ষায় এবার কমান্ডোজ ফর রেলওয়ে সিকিউরিটি যা ভারতীয় রেলের সুরক্ষা বাহিনী RPF-এর এলিট ইউনিট...

আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস! 

অস্বস্তিকর গরমের মাঝে রবিবাসরীয় সকালের মেঘলা আকাশে বৃষ্টির আশা জেগেছে দক্ষিণবঙ্গবাসীর। স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও (Alipore...

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার...