Friday, May 15, 2026

২৫শে পা দিল নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ! গর্বের মুহূর্ত, বললেন সত্যম রায়চৌধুরী

Date:

Share post:

পথ চলা শুরু হয়েছিল ২৫ বছর আগে। সোমবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকীতে উদযাপিত হল নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের(NSEC) রজত জয়ন্তী বর্ষ। আজকের দিনে দাঁড়িয়ে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ একটি ‘রোল মডেল’।

নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য সত্যম রায়চৌধুরী (Satyam Roychowdhury) বলেন, ‘‌যখন কলেজের জন্য সরকারের থেকে প্রয়োজনীয় অনুমতি পেলাম তখন ভাবা যায়নি এই কলেজ আজ এতবড় জায়গায় পৌঁছবে।’‌ তাঁর ভাষায়, ‘‌শুরুটা হয়েছিল ১৮০ জন পড়ুয়া নিয়ে। এখন এখানকার হাজারের ওপর পড়ুয়া বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন এবং তাঁরা পেশাগতভাবে ভাল জায়গায় প্রতিষ্ঠিত। আজকের মুহূর্তটা সত্যি গর্বের।’‌ আগামীদিনে কলেজের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে এদিন শিক্ষক এবং পড়ুয়াদের তিনি আহ্বান জানান। কলেজের ডিরেক্টর ড. হৃষিকেশ মণ্ডল বলেন, ‘‌২৫ বছর ধরে এখানে শিক্ষা ব্যবস্থাকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’‌ দুদিন ব্যাপী এই রজত জয়ন্তী উৎসবে সোমবার ছিল ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল চন্দ্রবিন্দুর গান।

আরও পড়ুন- দীর্ঘদিনের বান্ধবী আথিয়া শেট্টি সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...