Wednesday, June 3, 2026

সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় মৃ*ত্যু মৎস্যজীবীর

Date:

Share post:

সুন্দরবনে (Sundarbon) নিষিদ্ধ এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় আবার এক মৎস্যজীবীর (Fisherman) মৃ*ত্যু হল। সোমবার বিকেলে বাঘের (Tiger) আক্রমণের মুখে পড়েন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা বাসুদেব বৈদ্য। তাঁর ঘাড়ে আঘাত করে বাঘ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মৎস্যজীবীর। মঙ্গলবার তাঁর দেহ উদ্ধার করে গ্রামে আনা হয়।

১৯ জানুয়ারি কাঁকড়া ধরতে নৌকা নিয়ে বেরিয়েছিলেন বাসুদেব। তাঁর সঙ্গে ছিলেন আরও ২ জন মৎস্যজীবী। সোমবার বিকেলে মেচুয়ার জঙ্গলের কাছ দিয়ে যাচ্ছিল তাঁদের নৌকা। সেই সময় নৌকার পাটাতনের উপর বসেছিলেন বাসুদেব। আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। বাকি ২ মৎস্যজীবী লাঠি নিয়ে তাড়া করতে জঙ্গলে ফিরে যায় বাঘটি। ফলে বাসুদেবের দেহ টেনে নিয়ে যেতে পারেনি বাঘটি। বাসুদেবের নৌকায় ছিলেন বিপ্লব নাইয়া নামে এক মৎস্যজীবী। তিনি বাঘের আক্রমণের ঘটনার বিবরণ দিয়েছেন। মেচুয়ার যে জঙ্গলে বাঘ হামলা চালিয়েছে, তা সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে পড়ে। সেখানে কাউকেই যাওয়ার অনুমতি দেওয়া হয় না। ফলে ওই মৎস্যজীবীরা কী ভাবে সেখানে গেলেন, এ নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় তাঁদের কাছে এখনও পর্যন্ত কোনও তথ্য নেই বলে জানিয়েছেন সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টের অতিরিক্ত ডিরেক্টর সৌমেন মণ্ডল।

আরও পড়ুন- সংকট চরমে: জ্বালানির অভাবে বিদ্যুৎহীন পাকিস্তান, বিপর্যস্ত জনজীবন

Related articles

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...