Thursday, May 14, 2026

রাজনৈতিক সততা ভুল করে ক্ষমা চাইলেন উস্তির বিধায়ক

Date:

Share post:

ফের প্রকাশ্যে এক বিধায়কের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। প্রকাশ্যে পুলিশকে ‘২ টাকার চাকর’ বলে অপমানের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মগরাহাট পশ্চিমের (Magrahat West) বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার (Giasuddin Molla) বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার সাব ডিভিশনের উস্তিতে। যদিও পরে ওই বিধায়ক তার ভুল বুঝতে পারেন, আর তারপরেই রাজনৈতিক সততা দেখিয়ে  ক্ষমা চাইলেন উস্তির বিধায়ক।

ওই বিধায়কের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার উস্থি থানার ভোলেরহাটে বৃদ্ধা মাকে খুনের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ তাঁকে গ্রেফতার করে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে জয়ন্ত চৌধুরী নামে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ কথা শুনেই রাগে অগ্নিশর্মা হয়ে থানায় পৌঁছন মগরাহাট পশ্চিমের বিধায়ক। থানায় ঢুকে পুলিশ আধিকারিকদের ধমকাতে থাকেন তিনি। চলতে থাকে শাসানি। অভিযোগ, গিয়াসুদ্দিন পুলিশকে ‘দু’টাকার চাকর’ বলে গালিগালাজ করেন। থানার সিঁড়িতে বসে পুলিশের উপর চোটপাট করতে থাকেন বিধায়ক।এরপরই নড়েচড়ে বসে পুলিশ। দাদাগিরির অভিযোগে বিধায়ককে থানায় বসিয়ে ক্ষমা চাওয়ায় পুলিশ ।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...