Monday, May 18, 2026

৪০তম বছরে পা দিল ভিয়ানা স্পোর্টিং ক্লাবের সরস্বতীপুজো

Date:

Share post:

রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে সরস্বতীপুজোর (Saraswati Puja) উদ্বোধন। রাত পোহালেই বাগদেবীর আরাধনা। সেই সঙ্গে সাধারণতন্ত্র দিবস (Republic Day) পালন। স্কুল-কলেজের পাশাপাশি বিভিন্ন ক্লাবেও চলছে সরস্বতী বন্দনার শেষ মুহূর্তের প্রস্তুতি। আমহার্স্ট স্ট্রিট অঞ্চলের ভিয়ানা স্পোর্টিং ক্লাবের সরস্বতীপুজো এবার ৪০তম বছরে পড়ল। ইতিমধ্যেই পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। উদ্বোধন করেন তৃণমূল (TMC) বিধায়ক তাপস রায় (Tapas Ray)। ছিলেন তৃণমূল নেতা সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, প্রফেসর সুজয় বিশ্বাস, ডা: পার্থসারথি মুখোপাধ্যায়-সহ অনেকে। গিয়েছিলেন কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুও (Shantiranjan Kundu)।

সরস্বতীপুজার দিনেই সাধারণতন্ত্র দিবস পড়ায় এবার পুজো মণ্ডপের সামনেই পতাকা উত্তোলন করা হবে বলে জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্ক পান্ডে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারা বছরই বিভিন্ন সমাজ সেবামূলক কাজের মধ্যে জড়িত থাকে ভিয়েনা ক্লাব। কখনও কম্বল বিতরণ বা পিছিয়ে পড়া পরিবারের শিশুদের পোশাক বিতরণ করা হয়। প্রতি বছরই সরস্বতীপুজোর পরের দিন ভোগ বিতরণ করা হয়। এলাকার প্রায় ২০০০ মানুষ ভোগ গ্রহণ করেন।

আরও পড়ুন- জাভেদ শামিম-সহ বাংলার ২২ পুলিশ আধিকারিক পাচ্ছেন রাষ্ট্রপতি-পুলিশ পদক

 

 

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...