Friday, May 15, 2026

বর্ণময় কুচকাওয়াজে রেড রোডে সাধারণতন্ত্র দিবস পালন

Date:

Share post:

এবার সাধারণতন্ত্র দিবসের বর্ণময় কুচকাওয়াজের (Colorful Parade) সাক্ষী রইল মহানগর। একদিকে সাধারণতন্ত্র দিবস (Republic Day) অন্যদিকে সরস্বতীপুজো; সঙ্গে বেনজির গরম। তাও বৃহস্পতিবার, চড়া রোদের তেজ উপেক্ষা করেই কলকাতার পাশাপশি জেলা থেকেও মানুষ সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন রেড রোডে। প্রথমে পৌঁছেই নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhash Bose) মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বেলা সাড়ে দশটায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) জাতীয় পতাকা উন্মোচনের মধ্যে দিয়ে কুচকাওয়াজের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্টরা।

এর পরে একে একে পিনাক, স্মার্চ, ইউ এল এইচ, এল ৭০ সমরাস্ত্রের প্রদর্শনী ও সেনা বাহিনীর বিভিন্ন রেজিমেন্টের সুশৃঙ্খল কুচকাওয়াজের মধ্যে দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে। কুচকাওয়াজে অংশ নেয় কলকাতা পুলিশের উইনার্স বাহিনীও। সেফ ড্রাইভ সেফ লাইফ, বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি এবং ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত বাংলার দুর্গোৎসবের উপর তৈরি তিনটি ট্যাবলো কুচকাওয়াজে অংশ নেয়।

কলকাতার মর্ডান, সেন্ট জেভিয়ার্স স্কুলের পাশাপাশি ডায়মন্ড হারবার হাইস্কুল, বর্ধমান গভমেন্ট মডেল মাদ্রাসা, আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সবশেষে ছিল রাজ্যের বিভিন্ন আঞ্চলিক লোকনৃত্য অনুষ্ঠান। রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা দার্জিলিং-এর মারুনি নৃত্য, কোচবিহারের বৈরাগী নৃত্য, জঙ্গলমহলের আদিবাসী নৃত্য, ছৌ নাচ ও বাউল গান পরিবেশন করেন।

করোনার জন্য গত কয়েক বছর এই অনুষ্ঠানের আয়োজনে ভাটা পড়েছিল। এবারের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিদেশি অতিথিরাও। কোনরকম অপ্রীতিকর ঘটনা বেড়াতে হাই অ‌্যালার্টে জারি ছিল। তার উপর এবছর সাধারণতন্ত্র দিবসের দিনই সরস্বতী পুজো। তাই রাস্তায় ভিড় সকাল থেকেই উপচে পড়েছে। সেজন‌্য মঙ্গলবার থেকে হোটেল, শপিং মল, পার্ক, দ্রষ্টব‌্য স্থানগুলিতে কড়া নজরদারি শুরু করে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ ৫০টি পয়েন্টে নাকা চেকিং চলে দিনভর।

 

রেড রোডের নিরাপত্তাতেও ছিল বিশেষ জোর। মোতায়েন ছিল ৩ হাজার পুলিশ। ২০ জন ডিসি পদমর্যাদার আধিকারিক, ৪৫ জন এসি, ১৪৮ জন ইন্সপেক্টর, ৩১২ জন সাব ইন্সপেক্টর ও ৩৪০ জন এএসআই কুচকাওয়াজের অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

 

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...