Friday, May 15, 2026

নাইজেরিয়ায় ভয়াবহ বিস্ফো*রণ! লাফিয়ে বাড়ছে মৃ*তের সংখ্যা

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণ (Blast) নাইজেরিয়ায় (Nigeria)। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ জনের। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নাইজেরিয়ার উত্তর-মধ্য অঞ্চলের নাসারাওয়া ও বেনু রাজ্যের মাঝামাঝি অংশে দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় সেখানে উপস্থিত ছিলেন বহু পশুপালক (Cattle Herders)। বিস্ফোরণে কমপক্ষে ১২ জন পশুপালক-সহ ঘটনাস্থলে উপস্থিত ৫০ জনেরই মৃত্যু হয়। আহত হয়েছেন বহু মানুষ।  তবে কী কারণে এই বিস্ফোরণ, এর পিছনে কোনও বড়সড় নাশকতার ছক রয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।

নাইজেরিয়ায় উত্তর-মধ্য অংশ ‘মিডল বেল্ট’ নামে পরিচিত। এই এলাকা প্রায় সব সময়ই অশান্ত থাকে। ফুলানি পশুচারণগোষ্ঠীর সঙ্গে স্থানীয় কৃষকদের জমির দখল ও ধর্মীয় কারণে সংঘর্ষ লেগেই থাকে। তবে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, শক্তিশালী বোমা বিস্ফোরণের কারণেই এত মানুষের মৃত্যু হয়েছে। এটি পরিকল্পিত হামলা ছিল কি না, তা এখনও জানা যায়নি। তবে তিনি দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বৈঠকে বসছেন বলেই জানিয়েছেন।

এদিন ফুলানির পশুপালকরা গরু, ভেড়া নিয়ে নাসারাওয়া থেকে বেনুর দিকে যাওয়ার সময় স্থানীয় কর্তৃপক্ষ তাঁদের পশুপালন প্রতিরোধ আইন ভঙ্গের অভিযোগে আটক করে। পশুপালকদের যখন জেরা করছিলেন আধিকারিকরা, সেই সময় আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই কমপক্ষে ৫০ থেকে ৫৪ জনের মৃত্যু হয়।

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...