Sunday, May 17, 2026

Kolkata: সরস্বতী পুজোর বিকেলে আনন্দপুরের প্লাস্টিক গোডাউনে বিধবং*সী আগু*ন!

Date:

Share post:

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতার আনন্দপুরে (Anandpur) প্লাস্টিকের একটি গোডাউনে (Plastic Godown) ভয়াবহ আগুন লাগে। যদিও গোডাউনটি বন্ধ থাকায় কিছুটা হলেও রক্ষা পাওয়া গিয়েছে। তবে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে দমকলের (Fire Brigade) ৫টি ইঞ্জিনের প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল ৪টে নাগাদ আনন্দপুরের প্লাস্টিক গোডাউনে বিধ্বংসী আগুন লেগে যায়। গোডাউনের ভিতর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। তারপর স্থানীয়ারাই দমকলে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে খবর, প্লাস্টিকের গোডাউনটি বন্ধ থাকায় হতাহতের কোনও খবর নেই। তবে বন্ধ গোডাউনের ভিতর কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। ঘটনাটি খতিয়ে দেখছে দমকলবাহিনী।

 

 

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...