Sunday, May 17, 2026

‘সরফরাজ আমাদের নজরে রয়েছে’, বললেন জাতীয় নির্বাচক শ্রীধরন

Date:

Share post:

এবার ভারতীয় দলে সারফারাজ খানের জায়গা না হওয়া নিয়ে মুখ খুললেন জাতীয় নির্বাচক শ্রীধরন শরথ। বললেন ভারতীয় দলে সারফারাজকে নিতে হলে বসতে হবে বিরাট কোহলি-রোহিত শর্মা-কে এল রাহুলদের মধ‍্যে যেকোন একজনকে। গত দু’বছর ধরে রঞ্জি ট্রফিতে অনবদ্য পারফরম্যান্স সারফারাজের। তাও ভারতীয় দলের দরজা না খোলায় সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেন সারফারাজ। তাঁর দলে জায়গা না হওয়ায় প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। আর এবার সেই নিয়ে মুখ খুললেন শ্রীধরন শরথ।

 

 

এদিন এক সাক্ষাৎকারে জাতীয় নির্বাচক শ্রীধরন শরথ বলেন,” বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা ছাড়াও কয়েক জন তরুণ ক্রিকেটার রয়েছে। কোহলি এখনও একাই ম্যাচ জেতাতে পারে। পুজারা দলের ব্যাটিংকে নির্ভরতা দেয়। রোহিত দারুণ অধিনায়ক এবং আগ্রাসী ব্যাটিং করতে পারে। শ্রেয়স আয়ার ধারাবাহিক ভাবে রান করছে। লোকেশ রাহুল এবং শুভমন গিলের যোগ্যতা নিয়েও প্রশ্ন নেই।”

এখানেই না থেমে তিনি আরও বলেন,” সরফরাজ আমাদের নজরে রয়েছে। ওকে অবশ্যই সুযোগ দেওয়া হবে। দল নির্বাচনের সময় আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। দলের প্রয়োজন এবং ভারসাম্যের কথা মাথায় রাখতে হয়। তাই সুযোগ পাননি সারফারাজ। তবে সরফরাজ আমাদের নজরে রয়েছে।”

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...