Tuesday, June 23, 2026

ফের মালদায় কেন্দ্রীয় প্রতিনিধি দল,ক্ষুব্ধ গ্রামবাসীরা

Date:

Share post:

সামনেই পঞ্চায়েত ভোট। এর আগেও এই জেলায় পরিদর্শনে এসেছিল কেন্দ্রীয় দল। এবার ফের রাজ্যে কেন্দ্রীয় দল। ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ফের মালদায় পৌঁছল কেন্দ্রীয় প্রতিনিধি দল।এবারও কেন্দ্রীয় প্রতিনিধি দল আসায় ক্ষুব্ধ গ্রামবাসীরা।

শুক্রবারই কালিয়াচক এক নম্বর ব্লকে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যান তাঁরা। এবার ১০০ দিনের কাজে (100 Days Work Project) দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে মালদহ (Malda) জেলায় দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। মালদহে (Malda) পৌঁছেই জেলাশাসকের দফতরে বৈঠকে বসেন দুই সদস্যের কেন্দ্রীয় দল। জানা গিয়েছে, মালদহ জেলায় ১০০ দিনের কাজ সংক্রান্ত অভিযোগ উযেছে। সেই অভিযোগ নিয়েই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন ওই প্রতিনিধিদল।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে (Pradhan Mantri Awas Yojana) রাজ্য দুর্নীতির অভিযোগে সরব রাজ্যের বিরোধী দল ।আবাস যোজনার তদারকি করতে চলতি মাসেই মালদহে এসেছিল তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব শক্তি কান্তি সিং, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এমএস চাহাত সিং। বেশ কিছুদিন ধরে মালদহ জেলার বিভিন্ন ব্লকে আবাস যোজনা প্রকল্পে স্বজন-পোষণ, দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ খতিয়ে দেখেন তারা। এনিয়ে রাস্তা অবরোধ বিক্ষোভ দেখান।

আরও পড়ুন- জিটিএ চুক্তি থেকে মোর্চা সমর্থন প্রত্যাহার করতেই সরগরম পাহাড়ের রাজনীতি

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...