Tuesday, March 17, 2026

যুবকের ক্ষুদ্রান্ত্র থেকে উদ্ধার কন্ডোমে মোড়া আস্ত একটি কলা! চক্ষু চড়কগাছ চিকিৎসকদের

Date:

Share post:

এমনও হয়! ৩৪ বছর বয়সি যুবক যখন হাসপাতালে ভর্তি হন তখন কেউ ভাবতেও পারেননি এরপর কী ঘটতে চলেছে।পেটে তীব্র যন্ত্রণা, মাথা ঘোরা ও ঘন ঘন বমি পাওয়ার সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন ওই রোগী।দুদিন ধরে মলত্যাগও হচ্ছিল না তাঁর।কিন্তু সমস্যা শোনার পর, যুবককে পরীক্ষা করে দেখে চমকে ওঠেন চিকিৎসকরা। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে চমকে যান চিকিৎসকরা। দেখা যায়, তাঁর ক্ষুদ্রান্ত্রে আটকে রয়েছে কন্ডোমে মোড়া আস্ত একটি কলা! সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারে সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। নিপুণভাবে তাঁর অন্ত্র থেকে বের করে আনা হয় কন্ডোম জড়ানো কলাটি। চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন। এছাড়াও, হরমোনের ভারসাম্য ঠিকঠাক ছিল না তাঁর শরীরে। কিন্তু কোনও এক মোক্ষম মুহূর্তে কন্ডোমে মুড়ে কলাটি খেয়ে ফেলেছিলেন তিনি। আপাতত সুস্থই রয়েছেন ওই যুবক। অস্ত্রোপচারে তিনদিন পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। আপাতত কোনও সমস্যা হচ্ছে না তার।

কিওরআস জার্নালের চলতি সপ্তাহের সংস্করণে এই আশ্চর্য ঘটনাটির কথা জানা গেছে।চিকিৎসকরা জানিয়েছেন, ৬ মাস পর থেকে তিনি স্বাভাবিক খাবার খেতে পারবেন।এভাবে সুস্থ হয়ে উঠতে পারবেন ভাবেননি ওই যুবকও।

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...