Tuesday, March 24, 2026

বং ক্রা*শ সুহত্রের সঙ্গে চুটিয়ে প্রেম দিতিপ্রিয়ার ! এক পোস্টেই বাজিমাত

Date:

Share post:

পর্দার ‘রাসমণি’র সঙ্গেই কি জুটি বাঁধছেন একেন বাবুর (Eken Babu) সহযোগী ‘বাপি বাবু’? একদিন আগে করা দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) ফেসবুক (Facebook) পোস্ট দেখে অন্তত এমন ধারণাই করছেন তাঁর ফ্যানেরা। সেই পোস্ট আবার শেয়ার করলেন সুহত্র মুখোপাধ্যায় (Suhatra Mukherjee) নিজেও। সবমিলিয়ে বেশ রোমান্টিক কেমিস্ট্রির আন্দাজ টলিউডের (Tollywood) অলি গলিতে। তবে ব্যাপারটা ঠিক কি বলুন তো?

আসলে শনিবার সুহত্রের কাঁধে চেপে ছবি তুলে সেটা পোস্ট করেছেন দিতিপ্রিয়া। দিতিপ্রিয়া ও সুহত্র (Ditipriya Roy and Suhotra Mukhopadhay ) দুজনেই বেশ হাসিখুশি একসপ্রেশনে ধরা দিয়েছেন সেখানে। অভিনেত্রী ছবির ক্যাপশানে লিখেছেন, ‘এখন এটা অফিসিয়াল। সঙ্গে থাকুন!’ ব্যাস এখান থেকেই জোর জল্পনা শুরু নেটিজেনদের । অনেকেরই উৎসুক প্রশ্ন তবে কি অভিনেতা সুহত্র মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিতিপ্রিয়া রায়? কেউ কেউ দিতিপ্রিয়াকে শুভেচ্ছাও জানিয়েছে ফেলেছেন। যদিও অভিনেতা বা অভিনেত্রী কেউই এই বিষয়ে কোনও কথা বলেননি। তবে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি বলছে বাস্তবে এনারা প্রেম করুন বা না করুন পর্দায় যে একসঙ্গে ধরা দিতে চলেছেন সেটা কনফার্ম। হইচই-এর ‘ডাকঘর’ ওয়েব সিরিজে এই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। সেখানে দুজনেই লাভ বার্ডস। গ্রাম্য মেয়ের চরিত্রে দিতিপ্রিয়া, যাঁর প্রেমে পড়তে চলেছেন শহুরে ছেলে সুহত্র। তাই দিতিপ্রিয়া অফিসিয়াল বলতে কর্মসূত্র না ব্যক্তিগত জীবন, কোনটা কনফার্ম হওয়ার কথা বলছেন সেটা এখনও পরিষ্কার নয়। তবে ‘রানিমা’কে কাঁধে নিয়েই যেভাবে কলকাতার রাস্তায় ঘুরলেন একেন বাবুর প্রিয় সহযোগী, তাতে অনেকেই মনে করছেন প্রমোশনাল চমকের পাশাপাশি হয়তো ব্যক্তিগত জীবনেও নতুন কোন চমক দিতে চলেছেন এই তারকা জুটি। যদিও এর জন্য কিছুটা সময়ের অপেক্ষা। আপাতত দুজনেই নিজেদের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত।

ছোটপর্দায় সবার মন জয় করার পর বাংলার পাশাপাশি এবার ওয়েব সিরিজের হাত ধরেই বলিউডে পা রেখেছেন দিতিপ্রিয়া রায়। ‘স্টোরিজ অন দ্যা নেকসড পেজ’এ দেখা যাবে দিতিপ্রিয়াকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় – এর(Prosenjit Chatterjee) সঙ্গে স্ক্রিন শেয়ার করে ফেলেছেন দিতিপ্রিয়া , এবার ‘যদি এমন হতো’ ছবিতে শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করছেন তিনি পাশাপাশি অনন্যা চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘অন্নপূর্ণা’-তে অভিনয় করছেন দিতিপ্রিয়া।

অন্যদিকে সুহত্র মুখোপাধ্যায়কে ‘দ্য একেন’ ছবিতে ফের একবার বাঙালির মাছে ভাতে গোয়েন্দার সফরসঙ্গী। এখন দিতিপ্রিয়া-সুহত্র কেমিস্ট্রি দর্শকের মন কতটা জয় করতে পারে সেটাই দেখার।

Related articles

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...