Monday, June 15, 2026

তৃণমূল করার অপরাধ! বাঁকুড়ায় কর্মীদের উপর হাম*লার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

বাঁকুড়ার (Bankura) পাত্রসায়রে তিন তৃণমূল কর্মীর (TMC Workers) উপর হামলার অভিযোগ। রবিবার তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের (Sayani Ghosh) সভা রয়েছে। তার আগেই তিন তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লক। শনিবার রাতে স্থানীয় একটি অনুষ্ঠান দেখে পাত্রসায়ের ব্লকের বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের গড়েরডাঙ্গা এলাকায় নিজেদের বাড়িতে ফেরার পথে আক্রান্ত হন তৃণমূলের বেলুট এলাকার বুথ সভাপতি সাধন কুন্ডু, স্থানীয় শ্যামদাসপুর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী প্রশান্ত রুইদাস ও স্থানীয় তৃণমূল কর্মী বাবলু মাঝি।

লাঠি ও টাঙি নিয়ে তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম তিন তৃণমূল কর্মীকেই রাতে স্থানীয় পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আক্রান্তদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। আক্রান্ত তৃণমূল কর্মীদের অভিযোগ, তৃণমূল করার অপরাধেই বিজেপি কর্মীরা তাঁদের উপর হামলা চালিয়েছে। ওদের দাবি বিজেপির অনুষ্ঠানে যোগ দিতে হবে সেই কারণে আমাদের মেরেছে।

তবে বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল শীর্ষ নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে অকারণে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে বিজেপি।

 

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...