Friday, April 24, 2026

প্রস্তুতি শেষ পর্যায়ে, সোমবার উদ্বোধন ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার

Date:

Share post:

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সোমবার, ৩০ জানুয়ারি কলকাতায় আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে। এতে অতিথি থাকবেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন বিশিষ্ট লেখক ও শিল্পীরা। এই তথ্য জানিয়েছে মেলার আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। কোভিডের হাতছানি না থাকায় ফের স্বমহিমায় ফিরছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রস্তুতিও শেষ পর্যায়ে। বইপ্রেমীরাও কোমর বেধে প্রস্তুত বইমেলার রূপ-রস- গন্ধ পেতে।
এবারের বইমেলায় মেলায় সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বইমেলার থিম কান্ট্রি স্পেনের মহাপরিচালক বুকস মারিয়া খোসে গালবেজ সালভাদর। অতিথি হিসেবে থাকবেন স্পেনের সাহিত্যিক লুইস গারসিয়া মন্টেরিও। বাংলা সাহিত্যে অবদানের জন্য প্রখ্যাত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে এবারের মেলায় আজীবন সম্মাননা দেওয়া হবে। এবারের বইমেলায় ৯৫০টি স্টল থাকছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপান, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, অস্ট্রেলিয়া, ইরান, থাইল্যান্ডসহ ২০টি দেশের প্রকাশকেরা তাঁদের বই নিয়ে যোগ দেবেন। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা।
গিল্ড জানিয়েছে, বইমেলায় ৯টি তোরণ হচ্ছে। এর মধ্যে কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কবিতার শতবর্ষ উপলক্ষে নির্মাণ করা হয়েছে অগ্নিবীণা তোরণ। এ ছাড়া স্পেনের তোলেদো গেটের আদলেও করা হবে একটি তোরণ। দুটি অডিটোরিয়াম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং প্যারিচাঁদ সরকারের নামে। মেলায় থাকছে দুটি মুক্তমঞ্চ।একটি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন এবং অপরটি তরুণ মজুমদারের নামে।
এবার বাংলাদেশের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ ৪৩টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। বঙ্গভবনের আদলে তৈরি করা হচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়ন। এবারের বইমেলায় ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দিবস পালিত হবে।

 

Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...