Thursday, June 4, 2026

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘট*না! লাফিয়ে বাড়ছে মৃ*তের সংখ্যা

Date:

Share post:

পাকিস্তানের (Pakistan) বালোচিস্তান (Balochistan) প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৪১ জন। তবে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গুরুতর আহত আরও ৭ জন। এদিন যাত্রীবাহী বাসটিতে (Public Bus) প্রায় ৪৮ জন যাত্রী ছিলেন। কোয়েটা থেকে করাচি যাচ্ছিল বাসটি। রবিবার ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, এদিন দ্রুতগতিতে ইউ-টার্ন (U Turn) নিচ্ছিল বাসটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজের পিলারে ধাক্কা মারে। এরপরই গাড়িটি গিরিখাতের মধ্যে পড়ে যায় এবং তাতে আগুন ধরে যায়।

অতিরিক্ত পুলিশ কমিশনার হামজা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এক শিশু-সহ ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসের জানলা দিয়ে টেনে তাঁদের বের করা হয়। তবে মৃতদেহগুলির অবস্থা এমন, তাদের চিহ্নিত করা যাচ্ছে না। মৃতদেহগুলিকে ডিএনএ পরীক্ষার জন্য করাচি নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দ্রুত গতিতে চলমান বাসটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দমকলবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জোরকদমে উদ্ধারকাজ শুরু করেন। বালোচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদ্দুস বিজেঞ্জো এই দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

 

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...