Wednesday, June 24, 2026

অস্ট্রেলিয়ান ওপেন চ‍্যাম্পিয়ন নোভাক জোকোভিচ

Date:

Share post:

অস্ট্রেলিয়ান ওপেন চ‍্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। রবিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তিনি হারালেন স্টেফানোস চিচিপাসকে। ম‍্যাচের ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫) । এই জয়ের ফলে মোট ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় করলেন জোকার। এছাড়াও এই অস্ট্রেলিয়ান ওপেন জয়ের ফলে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ফেললেন তিনি। ছুঁয়ে ফেললেন রাফায়েল নাদালকে।

এদিন ম‍্যাচে প্রথম থেকেই ফর্মে ছিলেন জোকার। ফাইনালের প্রথম সেটে চিচিপাসকে ৬-৩ গেমে হারিয়ে দেন তিনি। দ্বিতীয় সেট গড়ায় টাই-ব্রেকারে। ৭-৬ (৭-৪) গেমে দ্বিতীয় সেট জেতেন সার্বিয়ান তারকা। তৃতীয় সেটও গড়ায় টাই-ব্রেকারে। শেষমেশ  ৭-৬ (৭-৫) গেমে তৃতীয় সেট পকেটে পুরে চ্যাম্পিয়ন হন সেই জকোভিচ। এই নিয়ে মোট ১০ বার অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন তিনি।

জোকোভিচ ২০০৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হন। সেটি ছিল তাঁর কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়। এরপরে ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০ ও ২০২১ অস্ট্রেলিয়ান ওপেন চ‍্যাম্পিয়ন হন। করোনা টিকা না নেওয়ার কারণে ২০২২ সালে অস্ট্রলিয়ান ওপেন খেলতে দেওয়া হয়নি জোকোভিচকে। আর ২০২৩ সালে কোর্টে নেমে আবারও চ‍্যাম্পিয়ন হলেন তিনি।

আরও পড়ুন:‘ওরা যেন ভয়ডরহীনভাবে ক্রিকেট খেলে’, টিম ইন্ডিয়াকে পরামর্শ মহারাজের


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...