Saturday, March 14, 2026

আগুয়েরো চান, মেসি ২০২৬ বিশ্বকাপ খেলুন, আদৌ সম্ভব?

Date:

Share post:

লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন? ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর থেকেই এই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে! ৩৫ বছর বয়সী মেসি কি আরেকটি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন? যতই প্রশ্ন ঘোরাফেরা করুক না কেন, স্বয়ং মেসি কি বলেছেন জেনে নিন।

কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন—টুর্নামেন্ট শুরুর আগেই বলেছিলেন মেসি। ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর মেসি বলেন, বিশ্বকাপ ফাইনালই আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ ম্যাচ নয়। তিনি ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন’ হিসেবে দেশের হয়ে আরও কিছু ম্যাচ খেলতে চান। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তো জোর দিয়েই বলেছেন, মেসি আর্জেন্টিনার জার্সিতে শুধু খেলেই যাবেন না, ২০২৬ সালে পরের বিশ্বকাপেও খেলবেন আশা করেন।

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। বিশ্বকাপের আগে অবশ্য আর্জেন্টিনাকে আরও একটি টুর্নামেন্টে ‘শিরোপাজয়ী’ হিসেবে খেলতে নামতে হব, আর সেটি হল কোপা আমেরিকা। সেটি অনুষ্ঠিত হবে ২০২৪ সালে।

মেসি যদি কোপা খেলেন, তখন তাঁর বয়স হবে ৩৭। ২০২৬ বিশ্বকাপে তাঁকে খেলতে হবে ৩৯ বছর বয়সে। তবে মেসির দীর্ঘদিনের সতীর্থ সের্হিও আগুয়েরোর মতে, মেসি যদি শারীরিকভাবে ফিট থাকেন, চোট থেকে নিজেকে দূরে রাখতে পারেন, তাহলে ২০২৬ বিশ্বকাপে তিনি খেলতেই পারেন।
আগুয়েরোর মত, আরও একটি বিশ্বকাপ খেলতে মেসিকে একটু পরিকল্পনা করে এগোতে হবে। কী বলছেন আগুয়েরো? তার বক্তব্য, ‘যদি মেসি একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলেন, তাহলে খুব সহজেই ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবেন। পুরো বিষয়টা নিয়ে সুন্দর করে পরিকল্পনা সাজাতে হবে। মানসিকতাটা কেমন হবে, বিষয়টি নির্ভর করছে তার ওপরই। এখনো তিন বছর বাকি।
তাই বিশ্বের তামাম ফুটবলপ্রেমীদের প্রত্যাশা পূরণ হবে কিনা তা সময়ই বলবে।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...