Thursday, May 14, 2026

সুরক্ষিত টেটের OMR শিট! পরীক্ষার্থীদের আশ্বস্ত করে বিভ্রান্তি ওড়ালেন পর্ষদ সভাপতি

Date:

Share post:

পরীক্ষার্থীদের (Exam Candidates) কোনোভাবেই বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই। ২০২২ সালের টেটের ওএমআর শিট (TET OMR Sheet) সুরক্ষিত রয়েছে। সোমবার সাংবাদিক সম্মেলন করে সমস্তরকম বিভ্রান্তি ওড়ালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি (Primary Education Council) গৌতম পাল (Goutam Paul)। তিনি এদিন সাফ জানিয়ে দেন, পরীক্ষার্থীদের আসল উত্তরপত্র বা ওএমআর শিট সুরক্ষিত রয়েছে পর্ষদের কাছেই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে উত্তরপত্রের কথা বলছে তা আসলে ওএমআর শিটের প্রতিলিপি। এরপরই পর্ষদ সভাপতি সাফ জানিয়ে দেন, এসব কিছুর দায় কখনোই পর্ষদের উপর বর্তায় না।

উল্লেখ্য, ২০২২ সালে প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বাড়ি থেকে ওএমআর শিট উদ্ধারের পর একাধিক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছিল। আর সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত বিভ্রান্তি উড়িয়ে দিলেন গৌতম পাল। তিনি আশ্বাস দেন যথাসময়ে টেট পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল জানতে পারবেন। এরপরই পর্ষদ সভাপতি জানান, টেট পরীক্ষা কতটা সুরক্ষিতভাবে নেওয়া হয়েছিল তার সবটুকুই আদালত জানে। পাশাপাশি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া যে কড়া নিরাপত্তার মধ্যে চলছে তাও এদিন পরিষ্কার করে দেন তিনি।

গত ১১ ডিসেম্বরই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় টেটের নিয়োগের পরীক্ষা। পরীক্ষা দিয়েছিলেন কয়েক লক্ষ টেট পরীক্ষার্থী। সেই পরীক্ষারই ১৮৯টি উত্তরপত্রের প্রতিলিপি এবং অ্যাডমিট কার্ড কুন্তলের ফ্ল্যাটে পাওয়া গিয়েছে বলে রবিবার জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তারপরই ঘটনায় পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরই সোমবার সবকিছুর জবাব দিলেন পর্ষদ সভাপতি। গৌতম পাল জানান, প্রত্যেক পরীক্ষার্থীকেই একটি করে উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছিল। আর সেই প্রতিলিপি যদি কোনও পরীক্ষার্থী কারও হাতে তুলে দিয়ে থাকেন তবে তার জন্য পর্ষদ কোনওভাবেই দায়ী নয়।

 

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...