Friday, May 15, 2026

পাকিস্তানের মসজিদে ‘আত্মঘাতী’ বি*স্ফোরণে নি*হত বেড়ে ৬৩ , আ*হত শতাধিক

Date:

Share post:

প্রার্থনা চলাকালীন পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদের ভিতরে ‘আত্মঘাতী’ বিস্ফোরণে এখনও পর্যন্ত অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। জখম কমপক্ষে ১৫০ জন। সংবাদসংস্থা রয়টার্স সূত্রের খবর, বিস্ফোরণের অভিঘাতে মসজিদের একাংশ ভেঙে পড়েছে। ওই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন অনেকে। প্রাথমিকভাবে ঠিক কতজন চাপা পড়েছেন তা এখনও অজানা। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আহতদের প্রাণ বাঁচাতে মুসলিম লিগের সকল সদস্যকে রক্তদান করার নির্দেশ দিয়েছেন শরিফ। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও একে ‘জঙ্গিহানা’ বলে উল্লেখ করেছেন।


সংবাদসংস্থা সূত্রে খবর, সোমবার দুপুরে পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদে প্রার্থনার সময় ওই বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় মসজিদে ভিড় করেছিলেন অন্তত ২৬০ জন নাগরিক। এই ঘটনায় কমপক্ষে ৬৩ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আহত হয়েছেন ১৫০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

আরও পড়ুন:প্রার্থনা চলাকালীন মসজিদে ভয়াবহ বিস্ফোরণ! পাকিস্তানে মৃত অন্তত ১৭, জখম ৮০

পাক সংবাদমাধ্যম ‘জিও নিউজ’-এর দাবি, বিস্ফোরণের আগে মসজিদের ভিতরেই ছিলেন আত্মঘাতী বোমারু। নমাজের জন্য জড়ো হওয়া মানুষজনের মধ্যে সামনের সারিতে ছিল সে।
মসজিদের নিরাপত্তা আধিকারিকটা জানান, প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ ঘটায় ওই দুষ্কৃতী।

 

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...