Saturday, May 16, 2026

কেজরিওয়ালকে খু*নের হু*মকি, দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Date:

Share post:

আচমকা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে রহস্যময় ফোন। ফোনের ওপার থেকে খু*নের হু*মকি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গতকাল, সোমবার মাঝরাতে।

ঠিক কী ঘটেছিল? মু্খ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়ির বাইরের পুলিশ বুথে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বলেন কেজরিওয়ালকে প্রাণে মে*রে ফেলা হবে। যদিও হু*মকি দেওয়া ব্যক্তি নিজের পরিচয় জানাননি।

রাজধানী শহরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়।
বিষয়টির গুরুত্ব বুঝে ফোন নম্বর ট্র্যাক করে দিল্লি পুলিশ। জানা যায় ওই হু*মকি দেওয়া ব্যক্তি আসলে একজন মানসিক রোগী। তাঁর চিকিৎসা চলছে দিল্লিরই একটি হাসপাতালে। দিল্লি পুলিশ ওই ব্যক্তির পুরো পরিচয় জানার পর আর তাঁকে গ্রেফতার করেনি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ওই ব্যক্তির উপর নজরদারি চালাচ্ছে পুলিশ। যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন:শিষ্যাকে ধ*র্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত আশারাম বাপু, আজ সাজা ঘোষণা


Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...