Saturday, May 16, 2026

চ‍্যাহালই আমার ব‍্যাটিং কোচ, বিসিসিআই টিভিতে বললেন SKY, যদিও পুরো বিষয়টি মজার

Date:

Share post:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। সেই ম‍্যাচে সেরাও হন তিনি। কিছুদিন আগেই আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন। আইসিসি তালিকাতেও তিনি বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটসম্যান। সেই সূর্যকুমার যাদব এক রহস্য ফাঁস করলেন। কার কথা শুনে ব্যাট করেন তিনি? সেই নিয়ে এবার মুখ খুললেন SKY। সূর্য বলেন, যুজবেন্দ্র চ‍্যাহালের কথা শুনে ব‍্যাট করেন তিনি। চ‍্যাহালই ব‍্যাটিং কোচ। যদিও পুরোটা মজার ছলেই বলেন SKY।

কিউইদের বিরুদ্ধে দ্বিতীয়-২০ ম‍্যাচ জিতে বিসিসিআই টিভি-তে সূর্য এবং চ‍্যাহালের সাক্ষাৎকার নেন কুলদীপ যাদব। সেখানেই দেখা যায় এই মজার ঘটনা। প্রথমে কুলদীপ যাদব বলেন, ‘‘আমার নিজের শহরে সঙ্গে রয়েছে আমার ঘনিষ্ঠ বন্ধু চ‍্যাহাল। যে পুরুষদের টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছ। আর রয়েছে আমাদের নিজেদের ৩৬০ ডিগ্রি ক্রিকেটার। আসুন, ওদের সঙ্গে গল্প করা যাক।”

এরপরই দেখা যায় চ‍্যাহাল সূর্যকে বলেন,”আমি আগে তোমাকে ওই ৩৬০ ডিগ্রি খেলাটা শিখিয়েছিলাম। এখানে তো দেখলাম, তুমি পুরো আমার ব্যাটিংটা করে গেলে। হাসতে হাসতে সূর্যকুমার বলে তুমি শেষ টি-২০ সিরিজে আমাকে যা শিখিয়েছিলে, সেটাই আমি করার চেষ্টা করেছি। আমি চাইব, তুমি আমাকে ব্যাটিং আরও শেখাও। আমাকে শেখাও, কীভাবে আরও উন্নতি করতে পারি। এর পরেই সূর্য বলেন মজা করছি ভাববেন না যেন এহল ব্যাটিং কোচ।”

আরও পড়ুন:বিশ্বকাপে নেদারল্যান্ডস ম‍্যাচে বিতর্কে জড়িয়ে ছিলেন মেসি, সেই আচরণের জন‍্য আক্ষেপ যাচ্ছে না লিও’র

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...