Sunday, March 15, 2026

রুগ্ন শিল্পকে লাভের মুখ দেখাতে প্রস্তুত রাজ্য : শিল্পমন্ত্রী শশী পাঁজা

Date:

Share post:

রুগ্ন শিল্পগুলিকে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করতে চায় রাজ্য সরকার। এজন্য সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে থাকবে। রুগ্ন অবস্থা থেকে সেই শিল্পকে ঘুরে দাঁড়িয়ে লাভের মুখ দেখাতেও সবরকম পদক্ষেপ নিতে প্রস্তুত রাজ্য। মঙ্গলবার একথা জানিয়েছেন শিল্পমন্ত্রী শশী পাঁজা।

এদিন কলকাতার শিল্প সদনে২০১৬ সালের ঋণ পরিশোধে অক্ষমতা ও দেউলিয়া বিধির ওপর আয়োজিত এক কর্মশালার উদ্বোধন করে তিনি বলেন, শিল্প সংস্থা বা ব্যাংক দেউলিয়া হোক এটা সরকারের কখনওই কাম্য নয়। বরং তারা যাতে খারাপ আর্থিক অবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য আইনি রক্ষাকবচ দিতেই দেউলিয়া বিধি সংস্কার করা হয়েছিল। কিন্তু এই বিষয়টি সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। এই কর্মশালার মধ্যে দিয়ে সেই সচেতনতা প্রচারের প্রয়াস করা হচ্ছে বলে মন্ত্রী জানান।

এদিনের কর্মশালায় বিভাগীয় আধিকারিক ও আইন বিশেষজ্ঞরা শিল্পমহলের প্রতিনিধিদের সামনে ২০১৬ সালের দেউলিয়া বিধির বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। যাতে নতুন আইনের সুবিধা নিয়ে শিল্প সংস্থাগুলি ব্যবসায়িক জগতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। রুগ্ন শিল্প সংস্থাগুলি নতুন করে অক্সিজেন পেতে পারে, সেই বিষয়ে আলোকপাত করা হয়।

কর্মশালায় রাজ্যের অর্থ সচিব মনোজ পন্থ,শিল্প সচিব বন্দনা যাদব,ক্ষুদ্র শিল্প-সচিব রাজেশ পান্ডে, রিজার্ভ ব্যাংকের আঞ্চলিক অধিকর্তা আর কেশবন, শিল্প পুনর্গঠন দফতরের সচিব স্মিতা পান্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- বিশ্বভারতীতে গৈরিকীকরণের বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী, বুল*ডোজ করার চেষ্টা রুখবেন: আশ্বাস মমতার

 

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...