Thursday, June 18, 2026

হাইকোর্টের নির্দেশ তদন্ত করতে পারবে পুলিশ, শ্ম*শান দুর্নীতি কাণ্ডে বিপাকে শুভেন্দুর ভাই সৌমেন্দু

Date:

Share post:

এবার চরম বিপাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। পূর্ব মেদিনীপুরের কাঁথির রাঙ্গামাটি শ্মশান দুর্নীতি মামলায় কলকাতায় হাইকোর্টে অস্বস্তিতে সৌমেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে করা এফআইআর খারিজের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। বরং কোর্টের নির্দেশ তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ।

মঙ্গলবার, হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় নির্দেশ দেন, তদন্তকারী আধিকারিকদের সঙ্গে যদি সহযোগিতা করেন সৌমেন্দু, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া কোনও পদক্ষেপ করা যাবে না। তদন্তের যে পর্যায়ে তদন্তকারী সংস্থার মনে হবে সৌমেন্দু অধিকারী সহযোগিতা করছেন না, সেই মুহূর্তে তাঁকে লিখিতভাবে শো-কজ করতে হবে। তার ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবেন সৌমেন্দু। একই সঙ্গে আদালতের নির্দেশ, সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ এবং সাক্ষ্যগ্রহণ পর্বের ভিডিও রেকর্ডিং করতে হবে তদন্তকারীদের।

প্রসঙ্গত, কাঁথি কলেজ লাগোয়া রাঙামাটি শ্মশানের জায়গা দখল করে স্টল তৈরি থেকে বণ্টনের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না গত ২৯ জুন কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় স্টল নির্মাণকারী ঠিকাদার সংস্থার কর্ণধার সতীনাথ দাস অধিকারী ও কাঁথি পুরসভার সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে। ৭দিন পুলিশ হেফাজতে থাকার পরে গত কয়েকদিন আগে ঠিকাদার সংস্থার কর্ণধারের শর্ত সাপেক্ষে জামিন হয়। তবে সহকারী ইঞ্জিনিয়ারকে ফের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় কাঁথি মহকুমা আদালত।

এই পরিস্থিতিতে সৌমেন্দু অধিকারীকে গ্রেফতার করতে তৎপর পুলিশ। শ্মশানে স্টল বন্টনে দুর্নীতি মামলায় প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক গোপাল সিংকে ইতিমধ্যেই গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। গোপাল সিং দীর্ঘদিন সৌমেন্দুর গাড়ি চালাত। পুরসভার কর্মীও ছিল সে। তার সঙ্গে আলোক সাউ নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে শ্মশানের দুর্নীতিতে এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, দুর্নীতির শিকড় অনেক গভীরে। সেক্ষেত্রে চাপ বাড়ছে শুভেন্দুর ভাই সৌমেন্দুর উপর।

আরও পড়ুন- ‘কেন্দ্র দেউলিয়া’, তথ্য তুলে ধরে দেখালেন অমিত মিত্র

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...