Monday, May 25, 2026

স্বামীর মৃ*ত্যু নিয়ে সন্দেহ! মহিলাকে মেরে জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরাল ননদ

Date:

Share post:

পথদুর্ঘটনায় জখম হতেই বাপের বাড়িতে রেখে এসেছিলেন স্বামী। কদিন যেতে না যেতেই শ্বশুড়বাড়ির লোকজন স্বামীর মৃত্যুর খবর দেয়। কিন্তু সেকথা মেনে নিতে পারেননি স্ত্রী। আর তাতেই সন্দেহ প্রকাশ করেন মহিলা। তাতেই তেতে ওঠেন ননদ সহ গ্রামের অনান্য মহিলারা।। এরপর মহিলাকে বেড়ধক মারধর করে মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়।

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন ফুটবলার পরিমল দে

গত সোমবার ঘটনাটি ঘটেচ্ছে মহারাষ্ট্রের নাসিক থেকে ৬৫ কিলোমিটার দূরে শিভরে গ্রামে। পুলিশ সূত্রের খবর, পথদুর্ঘটনায় জখম থাকার দরুন মহিলা ও তাঁর মেয়েরা শ্বশুড়বাড়িতে ছিল। দুবার সেখানে দেখা করতে আসেন তাঁর স্বামী। কিন্তু দিন কয়েক আগেই ওই মহিলার কাছে শ্বশুড়বাড়ির ফন আসে। জানানো হয়, আত্মহত্যা করেছেন তাঁর স্বামী। আর সেকথা মানতে প্রথমে বিশ্বাস করতে পারেননি মহিলা। স্বামী আত্মহত্যা করেছে শুনে বেশ খটকা লেগেছিল তাঁর। গত ৩০ তারিখ নির্যাতিতার স্বামীর শেষকৃত্যের অনুষ্ঠান ছিল। সেখানে সকলের সামনেই নিজের সন্দেহের কথা খুলে বলেন মহিলা। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁর ননদ।


তিনি ও গ্রামের অন্য কয়েকজন মহিলা মিলে বেধড়ক মারধর করেন সদ্য বিধবা বৌদিকে। তারপর তাঁর মুখে চুনকালি লেপে গলায় জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তাঁরাই ওই মহিলাকে উদ্ধার করেন। ঘটনায় এখনও কোনও মামলা রুজু করা হয়নি।

 

Related articles

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...

ভোটের পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবারে মৃত্যু তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীর, গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

বিধানসভা নির্বাচন মিটলেও শান্ত হচ্ছে না বাংলা। ভোট-পরবর্তী হিংসার জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে প্রাণ হারালেন...