Monday, April 6, 2026

রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনের শেষে ঝাড়খণ্ডের বিরুদ্ধে চালকের আসনে বাংলা

Date:

Share post:

রঞ্জি ট্রফির শেষ চারের রাস্তা অনেকটাই পরিষ্কার বাংলার কাছে। রঞ্জি কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে হারিয়ে ২৩৮ রান করল মনোজ তিওয়াড়ির দল। বাংলার হয়ে দুরন্ত ইনিংস খেলেন অভিমন‍্যু ঈশ্বরণ এবং সুদীপ ঘরামি। ঝাড়খণ্ডের থেকে ৬৫ রান এগিয়ে বাংলা।

প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার সামনে ১৭৩ রানের লক্ষ‍্য রাখে ঝাড়খণ্ড। দ্বিতীয় দিনে সেই লক্ষ‍্যে পৌঁছতে শুরুতেই ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। মাত্র ১ রানে আউট হন কাজি জুনেইদ সৈফি। এরপর বাংলার রান সংখ‍্যা বাড়িয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন অভিমন‍্যু ঈশ্বরণ এবং সুদীপ ঘরামি। দুই ব্যাটারই অর্ধশতরান করেন। ১৪৬ রানের জুটি বাঁধেন তাঁরা। ৭৭ রান করেন অভিমন‍্যু। ৬৮ রান করেন সুদীপ। ২৫ রান করেন অনুষ্টুপ মজুমদার। ১৩ রান করেন মনোজ তিওয়াড়ি। বাংলার হয়ে ক্রিজে রয়েছেন শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েল। ১৮ রানে অপরাজিত শাহবাজ। ২৫ রানে অপরাজিত অভিষেক। তৃতীয় দিনে যতটা সম্ভব বেশি রান করার চেষ্টা করবে বাংলা। ঝাড়খণ্ডের হয়ে দুই উইকেট নেন সুপ্রীয় চক্রবর্তী। একটি করে উইকেট নেন আশিষ কুমার, শাহবাজ নাদিম এবং অনকুল রায়।

ম‍্যাচ শেষে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন,” আমরা খুশি প্রথম ইনিংসে এগিয়ে। কিন্তু আমাদের লক্ষ‍্য তৃতীয় দিনে যতটা সম্ভব রান তোলা। দারুণ ইনিংস খেলেছেন অভিমন‍্যু এবং সুদীপ।”

আরও পড়ুন:তীর্থস্থানের পর এবার পাহাড়ে ট্রেকিং-এ বিরুষ্কা


Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...