Friday, May 8, 2026

মিলল না জামিন! নওশাদ সিদ্দিকি-সহ ১৮ জনের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত

Date:

Share post:

খারিজ জামিনের আবেদন। আপাতত জেল হেফাজতে থাকতে হবে নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক সহ ধৃত ১৮ জন ISF কর্মীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল আদালত। নওশাদের জামিনের আবেদন খারিজের পাশাপাশি, হেফাজতে নেওয়ার পুলিশের আর্জিও খারিজ করে দিল আদালত।

প্রসঙ্গত গত একুশে জানুয়ারি শনিবার, ধর্মতলায় ISF-র মিছিল ঘিরে ধুন্ধুমার বাধে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন ISF কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। পাল্টা বিক্ষোভকরীরা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর। গ্রেফতার হন বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ১৮ জন। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, অস্ত্র-সহ গোলমাল পাকানোর চেষ্টা, সরকারি কর্মীদের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের উপর হামলা, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। তবে নওশাদ শিবিরের তরফে তাঁদের আইনজীবী জামিনের আবেদন করলেও সেই আবেদন খারিজ হয়ে যায়। ১ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। এদিনই সেই মেয়াদ শেষ হওয়ার পর ফের তাঁদের তোলা ব্যাঙ্কশাল আদালতে। তবে এদিনও মিলল না জামিন। ১৪ দিনের জন্য নওশাদের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। অর্থাৎ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকছেন আইএসএফ নেতা।

আরও পড়ুন- স্বাস্থ্য সাথীতে অনিয়মের অভিযোগ, ১০২টি হাসপাতালকে শোকজ, জরিমানা ১১ কোটি

Related articles

ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! 

শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather...

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...