Wednesday, May 6, 2026

বাঙালিদের মাছ খাওয়া নিয়ে বিদ্বে*ষমূলক মন্তব্য, বিপাকে পড়ে কলকাতা হাইকোর্টে পরেশ রাওয়াল

Date:

Share post:

বিতর্কিত মন্তব্য করে চরম বিপাকে বলিউড অভিনেতা তথা বিজেপি সাংসদ পরেশ রাওয়াল (Paresh Rawal)। অবশেষে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হতেই হল তাঁকে। বাঙালিদের (Bengali) মাছ (Fish) খাওয়া এবং খাদ্যাভ্যাস নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। যা নিয়ে জল অনেক দূর গড়ায়। অভিনেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে চলতি মাসের প্রথম সপ্তাহে পরেশ রাওয়ালকে হাজিরার নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুলিশ। সেই নোটিশকে চ্যালেঞ্জ করেই এবার আদালতের দ্বারস্থ পরেশ রাওয়াল।

আজ, বৃহস্পতিবার দুপুরে বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha) এজলাসে সেই মামলার শুনানির সম্ভাবনা। বলিউড অভিনেতার আইনজীবী বিচারপতির দৃষ্টি আর্কষণ করেছিলেন। কেন আগাম জামিনের আবেদন করছেন না পরেশ রাওয়াল, জানতে চান বিচারপতি। তিনি বলেন, “ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেরার বিষয় ভাবতে পারি। কিন্তু রক্ষাকবচ নিয়ে কিছু সুবিধা হয়তো দিতে পারব না।”

প্রসঙ্গত, গুজরাত নির্বাচনের প্রচারে (Gujrat Election Campaign) গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। গ্যাসের দামের প্রসঙ্গ উঠতেই বিরক্তি প্রকাশ করে পরেশ রাওয়াল বলেছিলেন, “গ্যাসের দাম বাড়লে তা আবার কমে যাবে। মূল্যবৃদ্ধি হলে সেটাও লাগামের মধ্যে চলে আসবে। সকলের কর্মসংস্থানও হবে। কিন্তু দিল্লির মতো আপনাদের চারপাশেও রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঘুরে বেড়ায়, তখন কী করবেন? কমদামের গ্যাসে মাছ রান্না করে বাঙালিদের খাওয়াবেন?” এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই ক্ষোভের মুখে পড়েন অভিনেতা। কলকাতার তালতলা থানায় পরেশ রাওয়ালের নামে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)।

এরপরই পরেশ রাওয়ালকে নোটিশ পাঠিয়ে তলব করে কলকাতা পুলিশ। গত ১২ ডিসেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু বিজেপি সাংসদ ইমেল মারফৎ জানান, ব্যস্ততার জন্য হাজিরা দিতে পারছেন না। ৬ সপ্তাহ সময় চেয়েছিলেন তিনি। এবার তলবের নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিজেপির তারকা সাংসদ।

 

 

 

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...