Wednesday, May 6, 2026

যুবকের অস্বাভাবিক মৃ*ত্যুর তদন্তে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

রাজারহাটে (Rajarhat) যুবকের অস্বাভাবিক মৃত্যু মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) হাতে তদন্তভার তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। উল্লেখ্য, ২০২১ সালের ১৪ এপ্রিল রাজারহাট (Rajarhat) থানা এলাকায় রাস্তার ধার থেকে জিয়াউর রহমান নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। সেই মামলাতেই এদিন সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছেন, এই মৃত্যুর যথাযথ তদন্ত হওয়া উচিত। আগামী ৪ এপ্রিলের হাইকোর্টে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। মামলার পরবর্তী শুনানি ৪ এপ্রিল।

অভিযোগ, মৃত যুবক মাটি কাটার ঠিকাদারি করতেন। এলাকারই উপপ্রধান তাঁর থেকে তোলা চেয়েছিলেন আর তা দিতে অস্বীকার করায় তাঁর উপর হামলা চালানো হয়। মৃতের পরিবারের অভিযোগ, গত বছরের ৭ এপ্রিল কয়েকজন যুবক জিয়াউরের উপর হামলা চালায়। মাথায় বন্দুক ঠেকিয়ে বলা হয় টাকা দিতে হবে। আর তা দিতে অস্বীকার করায় চরম পরিণতি যুবকের।

 

 

 

Related articles

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং...

দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট SBI-এর! পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

১৬ দফা দাবিতে আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র কর্মীরা।...

বাংলায় পালাবদলে আইপ্যাকে আস্থা হারাচ্ছে বাকি রাজ্য! বড় সিদ্ধান্ত অখিলেশের 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ের পর জোড়া ফুলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (IPAC) বিশ্বাসযোগ্যতা কমছে। তামিললাড়ুতেও ভরাডুবি...

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...