Wednesday, May 6, 2026

‘তিন ফর্ম‍্যাটেই নিজের সেরা পারফরম্যান্স দিতে চাই’, কিউইদের বিরুদ্ধে ম‍্যাচের সেরা হয়ে বললেন শুভমন

Date:

Share post:

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। তৃতীয় টি-২০ ম‍্যাচে কিউইদের বিরুদ্ধে বিরাট জয় পায় হার্দিক পান্ডিয়র দল। ১৬৮ রানে জয় পায় টিম ইন্ডিয়া। সৌজন্যে শুভমন গিলের দুরন্ত ইনিংস। ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। আর এই পারফরম্যান্সের সুবাদে ম‍্যাচের সেরাও হন শুভমন। আর ম‍্যাচের সেরা হয়ে শুভমন জানিয়ে দিলেন তিন ফর্ম‍্যাটেই নিজের সেরা পারফরম্যান্স দিতে চান তিনি।

ম‍্যাচ শেষে শুভমন বলেন,” অনুশীলনে যা করেছি, সেটা মাঠে করতে পারলে ভাল লাগে। দলের হয়ে বড় ইনিংস খেলতে পেরে ভাল লাগছে। হার্দিক ভাই আমাকে বলেছিল নিজের মতো খেলতে। আলাদা ভাবে কোনও কিছু করার দরকার নেই বলেছিল ও। আমি সেটাই করেছি। দেশের জন্য খেলতে নামতে আমার কোনও ক্লান্তি নেই। আমার বিশ্রাম প্রয়োজন নেই। অনায়াসে তিন ধরনের ক্রিকেটে খেলতে পারি।”

বুধবার কিউইদের বিরুদ্ধে শতরান করতেই নজির গড়েন শুভভন। কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটে শতরান করেন তিনি। আর এই সুবাদে টপকে যান সুরেশ রায়নাকে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...

IPL: ফাইনালের ভেন্যু বদল, বোর্ডের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে রাজনীতি?

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই(Narendra Modi Stadium) হবে আইপিএল(IPL) ফাইনাল। আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi...

নন্দীগ্রামের সিট ছাড়ছেন শুভেন্দু! ভোটারদের কীসের ইঙ্গিত ভূমিপুত্রের

একটানা পর পর তিনবার জয়, দু-বার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে, নন্দীগ্রামের (Nandigram) মানুষের বিপুল সমর্থন ও...

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...