Tuesday, May 26, 2026

Entertainment : খসে গেল মুখোশ, আলিয়ার উপর অকথ্য অত্যাচারের অভিযোগ নওয়াজের বিরুদ্ধে!

Date:

Share post:

বলিউডের (Bollywood) অন্যতম শিক্ষিত গুণী অভিনেতার তালিকায় যার নাম সবার আগে উঠে আসে সেই নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ টিনসেল টাউনে। নওয়াজের স্ত্রী আলিয়া সিদ্দিকির (Alia Siddiqui) বিরুদ্ধে যখন তখন অনৈতিকভাবে বাড়িতে প্রবেশ করার অভিযোগ দায়ের করেছিলেন অভিনেতার মা। এবার পাল্টা জবাব দিলেন আলিয়া। আলিয়া সিদ্দিকির (Alia Siddiqui) আইনজীবী নওয়াজের (Nawazuddin Siddiqui) বিরুদ্ধে তাঁর স্ত্রীর উপর অকথ্য শারীরিক এবং মানসিক নির্যাতনের বি*স্ফোরক অভিযোগ এনেছেন। এখানেই শেষ নয়, এই অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের ভারসোভা থানায় (Varsobha Police Station) জানানো হলেও পুলিশ কোন উল্লেখযোগ্য ভূমিকা নেয়নি বলেই আলিয়া সিদ্দিকির অভিযোগ।

পর্দায় যিনি ক্লাসিক অভিনেতা বাস্তব জীবনে তার এতটা কদর্য চেহারার কথা প্রকাশে আসতেই বলিউডে গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই এই কথার সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। ঘটনা সূত্রপাত অভিনেতার মায়ের অভিযোগ দায়ের করার পর থেকে। দিন কয়েক আগেই নওয়াজের স্ত্রীয়ের বিরুদ্ধে অবাঞ্ছিতভাবে বাড়িতে প্রবেশ করার অভিযোগ করেছিলেন নওয়াজের মা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ডেকে পাঠায় নওয়াজের স্ত্রীকে৷ জানা যায় মুম্বইয়ে একটি ছবির শ্যুটিংয়ে গিয়েছিলেন নওয়াজ। ফাঁকা বাড়িতে সেই সময়ে কাউকে কিছু না জানিয়েই প্রবেশ করেছিলেন নওয়াজের স্ত্রী৷ এরপরই পাল্টা অভিযোগ করেন আলিয়া।

বলিউডের অন্য ধরনের চরিত্র রূপায়ণে নির্মাতাদের প্রথম পছন্দ নওয়াজউদ্দিন সিদ্দিকি। তার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোন জায়গা নেই। কিন্তু ব্যক্তিগত জীবনে তাঁর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করছেন তাঁর স্ত্রী। আলিয়া বলছেন স্ত্রী হিসেবে সামান্য সম্মানটুকু তিনি শ্বশুরবাড়িতে পাননি। তাকে ঠিকমত খাবার দেওয়া হতো না , এমনকি বাথরুম ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।নওয়াজ এবং আলিয়ার কনিষ্ঠ পুত্রের পিতৃপরিচয় নিয়েও প্রশ্ন তোলা হয় বলে অভিযোগ করছেন আলিয়া। নওয়াজের মা মেহরুন্নিসা সিদ্দিকির করা অভিযোগ বাতিল করার আবেদন জানিয়েছেন তিনি৷ এখনও পর্যন্ত আলিয়া মোট চারটি পৃথক অভিযোগ করেছেন বলে সংবাদমা মাধ্যমকে জানান তাঁর আইনজীবী৷

Related articles

”জলদি জলদি ভাগো…”! অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’। মঙ্গলবার, নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠকে পরে আরও কড়া বার্তা...

বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ফলতার জাহাঙ্গীর খান। তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। নতুন করে তাঁকে...

দুঃসময়ে আবার বেসুরো সুখেন্দুশেখর! প্রতিকূল ইস্যুতে ‘বিপ্লব’, কটাক্ষ তৃণমূলের

ফের একবার সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলায় দলবিরোধী কথা। তৃণমূল জমানায় বাংলার সময়কালকে কার্যত ‘অরাজক’ অবস্থা বলে দাবি করলেন...

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...