Tuesday, June 23, 2026

পারিবারিক আদালতে জানাতে হবে মুসলিম মহিলাদের বিবাহবিচ্ছেদের আবেদন: মাদ্রাজ হাইকোর্ট

Date:

Share post:

আর শরিয়ত কাউন্সিল নয়, এখন থেকে মুসলিম মহিলারা বিবাহবিচ্ছেদ(Divorce) চাইলে তা পারিবারিক আদালতে(Family Court) জানাতে হবে। বুধবার এক মামলার রায়ে স্পষ্টভাবে একথা জানিয়ে দিল মাদ্রাজ হাইকোর্ট(Madraj HighCourt)। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, মুসলিম নারীরা ‘খুলা’র চাইলে তা পারিবারিক আদালতেই আবেদন করতে হবে। শরিয়ত কাউন্সিলের মতো ‘বেসরকারি সংস্থা’ বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার তত্ত্বাবধান করতে পারে না। এমনকি শরিয়তের দেওয়া বিবাহ বিচ্ছেদের শংসাপত্রকে অবৈধ বলে ঘোষণা ওরা হবে বলেও জানিয়ে দিয়েছে আদালত।

গত বছরই মুসলিম মহিলাদের ‘খুলা’র অধিকার দিয়েছিল কেরল হাইকোর্ট। যেখানে বলা হয়, স্বামীর থেকে তালাক না নিয়ে একতরফাভাবেই মুসলিম মহিলারা বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হতে পারবেন। এই অধিকার মুসলিম মহিলাদের রয়েছে। স্বামীর ইচ্ছা অনুযায়ী মুসলিম স্ত্রীদের বিবাহ বিচ্ছেদ চাওয়ার কোনও সম্পর্ক নেই। সেই ঐতিহাসিক নির্দেশের পর এবার মাদ্রাজ হাইকোর্টের তরফে স্পষ্ট জানানো হল, কোনও শরিয়ত কাউন্সিল নয়, মুসলিম মহিলারা বিবাহবিচ্ছেদ চাইলে তা পারিবারিক আদালতে জানাতে হবে।

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...