Wednesday, May 6, 2026

শুভমনের খেলায় মুগ্ধ বিরাট, দিলেন বিশেষ বার্তা

Date:

Share post:

শুভমন গিলের খেলায় মুগ্ধ বিরাট কোহলি। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন শুভমন। ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। আর এই পারফরম্যান্সের সুবাদে ম‍্যাচের সেরাও হন শুভমন। কিউইদের বিরুদ্ধে ১২৬ রান করতেই কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটে শতরান করেন তিনি। আর এই সুবাদে টপকে যান সুরেশ রায়নাকে। আর শুভমনের এই পারফরম্যান্সেই মুগ্ধ বিরাট। সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা।

শুভমনের ইনিংস এবং ভারতের জয়ের পর বিরাট নিজের সোশ্যাল মিডিয়ায় শুভমনের একটি ছবি পোস্ট করে লেখেন,” সেরা তারকা। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ।”

আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬৩ বলে ১২৬ রানের ইনিংস খেলেছেন শুভমন। গত কয়েক মাসে তিন ফর্ম‍্যাটেই নিজের জায়গা পাকা করে ফেলেছেন এই ডান হাতি ওপেনার। শুভমন নিজেও চান তিন ফর্ম‍্যাটেই নিজের সেরা পারফরম্যান্স দিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর শুভমন বলেন,”দেশের জন্য খেলতে নামতে আমার কোনও ক্লান্তি নেই। আমার বিশ্রাম প্রয়োজন নেই। অনায়াসে তিন ধরনের ক্রিকেটে খেলতে পারি।”

আরও পড়ুন:জল্পনা কাটিয়ে ফের একবার অবসরের ইঙ্গিত মেসির, বললেন, ‘আমার ফুটবল জীবনের বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে’


Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...