Sunday, May 3, 2026

ফের মালদহে উদ্ধার ৩৩ লক্ষ নগদ, শ্যালকের টাকা রেখে জালে ২ ভগ্নিপতি

Date:

Share post:

ফের মালদহ (Maldah) থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। মা*দক পাচারের জন্য ওই টাকা জমা ছিল বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার ২। মা*দক বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে, কালিয়াচকের মোজামপুরে একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ (Police)। সেখান থেকে ৩৩ লক্ষ ৩ হাজার ১০০ টাকা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, এই টাকা আসলে রাজু ওরফে ইব্রাহিমের। তিনি সম্পর্কে ধৃত জসিমউদ্দিন ওরফে আলম ও রবিউল ওরফে রব্বির শ্যালক। তিনি কালিয়াচকের (Kaliachak) শ্রীরামপুরের বাসিন্দা। রাজু মাদক পাচারকারী বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, মাদক নিয়ে রাজু রাখতেন দুই শ্যালকে বাড়ি। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ। উদ্ধার হয় নগদ ৩৩ লক্ষ টাকারও বেশি। জসিমউদ্দিন ও রবিউলকে জেরা করে রাজুর খোঁজ পেতে চাইছে পুলিশ।

Related articles

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...