Saturday, May 16, 2026

বিজেপির সঙ্গে যুক্ত তাপস মণ্ডল, বি*স্ফোরক দাবি কুন্তলের

Date:

Share post:

বিজেপির সঙ্গে যুক্ত তাপস মণ্ডল। শুক্রবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার যুবনেতা কুন্তল ঘোষ । তিনি আরও বলেন, আদালতে এই বিষয়ে সব বলব।শুক্রবার কুন্তলের ইডি  হেফাজতের মেয়াদ শেষ হয়। সাই কারণে তাঁকে ফের আদালতে হাজির করানো হয়। আদালতে হাজিরার আগে সিজিও কমপ্লেক্স থেকে মেডিক্যাল চেক আপের জন্য তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে  যাওয়ার মানিক ঘনিষ্ঠ তাপসের বিরুদ্ধে এই অভিযোগ করেন কুন্তল।এদিন তাকে ১৭ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজত দিয়েছে আদালত।

কী বলেছেন কুন্তল ? শুক্রবার কুন্তল বলেন, তাপস মণ্ডল কীভাবে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন, দেখে নিন। কোর্টে যা বলার বলব। তিনি আরও বলেন, এটা বিজেপির ষড়যন্ত্র।  অনেক কিছু বলার আছে, সব কোর্টে বলব।

শুধু মাত্র নিজের তিনটি বেসরকারি প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজ নয়, রাজ্যের এমন ১৫টির বেশি কলেজের সঙ্গে যোগ আছে কুন্তল ঘোষের, ইডি সূত্রে এমনই দাবি করা হয়েছে। এবার ইডির নজরে এই সকল বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের কর্মকর্তারাও।ইডির দাবি, তদন্তে নেমে কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নথিপত্রের মধ্যেই মিলেছে ট্রাস্টের ডিড।  ইতিমধ্যে নিজেদের হেফাজতে থাকাকালীন কুন্তলকে জেরা করে বেশকিছু তথ্য সামনে এসেছে বলে দাবি ইডির। শুধুমাত্র নিয়োগ কেলেঙ্কারি নয়, এই সব বেসরকারি প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজে ছাত্র ভর্তির ক্ষেত্রেও অনিয়মের হদিশ পাওয়া গিয়েছে। অফলাইন রেজিস্ট্রেশন বাবদ ছাত্র ভর্তি পিছু আর্থিক লেনদেনের অভিযোগ আছে। সেক্ষেত্রে কুন্তল বা তার ঘনিষ্ঠরা কতটা লাভবান হয়েছিলেন, তা তদন্ত করে বার করতে চাইছে ইডি।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে হুগলির দাপুটে যুব নেতা কুন্তল ঘোষকে। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়া সংক্রান্ত অভিযোগ রয়েছে। এমনকী কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলকে একসঙ্গে বসিয়ে জেরা করা হয়েছে।

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...